পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ঝিনাইদহে জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পুরাতন ডিসি কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে স্বাধীন চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালিতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা রমজানের তাৎপর্য ও ফজিলত তুলে ধরে ইসলামী অনুশাসন মেনে চলার আহ্বান জানান।
র্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা শাখার আমির ও ঝিনাইদহ-২ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক আলী আজম মো. আবু বকর, জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল আওয়াল, শহর আমির অ্যাডভোকেট ইসমাইল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও ইবাদতের মাস। এ মাসের শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। তারা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে। বিশেষ করে রমজানের পবিত্রতা রক্ষায় ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফার প্রবণতা পরিহার করতে হবে।
তারা আরও বলেন, সমাজের প্রতিটি স্তরের মানুষের উচিত মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা। রমজানে দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেন বক্তারা।
র্যালি থেকে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এতে জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরাও অংশগ্রহণ করেন।
এ ধরনের আয়োজনের মাধ্যমে রমজানের তাৎপর্য সাধারণ মানুষের মাঝে তুলে ধরার পাশাপাশি সমাজে ইসলামী মূল্যবোধ চর্চার পরিবেশ সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
https://slotbet.online/