• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

সাবেক এমপি চয়নকে , জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

মোঃইয়াছিন আলী সিরাজগঞ্জ  / ২০১ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

 

 

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি চয়ন ইসলামকে

জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার সকালে উপজেলা

আমলী আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী এ আদেশ দেন। ওই আদালতের

সিএসআই মো. আশরাফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি

জানান, গত ৯ ফেব্রুয়ারি রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকা থেকে

চয়ন ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী জোসনা খানমকে গ্রেফতার করে পুলিশ। সিরাজগঞ্জ

জেলা বিএনপির উপদেষ্টা ডা. এমএ মুহিতের ২টি বাড়ি ভাঙচুর ও বিস্ফোরক মামলায়

পরদিন তাদের শাহজাদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। ১১ ফেব্রুয়ারি সকালে চয়ন

ইসলামকে ওই আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। ওইদিন আদালত তাকে

জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন এবং বৃহস্প্রতিবার (২৭ ফেব্রুয়ারি) রিমান্ড শুনানির

দিন ধার্য করেন। এ শুনানি শেষে বিজ্ঞ বিচারক রিমান্ড না মঞ্জুর করে ৩ দিন করে ৬দিন

জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/