• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

বিরলে বিরল প্রজাতির মারাত্মক বিষধর সাপ রাসেল ভাইপার হস্তান্তর

মোঃ মুসলিম হক বিরল (দিনাজপুর)প্রতিনিধি / ১৫০ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

 

 

দিনাজপুরের বিরলে বিরল প্রজাতির মারাত্মক বিষধর সাপ রাসেল ভাইপার উদ্ধারের পর হস্তান্তর করা হয়েছে।

শনিবার বিরল উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়নের বাঁমনগাও পশ্চিম পাড়ার নবায়ন চন্দ্র দেবশর্মা নামে এক ব্যক্তির নিকট হতে মারাত্মক বিষধর সাপ রাসেল ভাইপার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত রাসেল ভাইপার সাপটি সামাজিক বনবিভাগ দিনাজপুরের ধর্মপুর বন বিটের বিট অফিসার মহসিন আলী এর নিকট হস্তান্তর করা হলে তিনি সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানায়, নবায়ন দেবশর্মার স্ত্রী সপ্না রানীকে (৩৫) গত ১৪ই ফেব্রæয়ারি শুক্রবার সাপটি ছোবল দেওয়ায় স্বামী নবায়ন দেবশর্মা জীবিত অবস্থায় রাসেল ভাইপার সাপটিকে আটক করে। মাছ ধরার ডিরইয়ে (বাশের তৈরী মাছ ধরার ফাঁদ) ভরে সাপ সহ স্ত্রীকে নিয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন। দীর্ঘ ৮ দিন চিকিৎসা শেষে স্ত্রীকে সুস্থ অবস্থায় বাড়িতে নিয়ে আসলেও জীবিত রাসেল ভাইপার সাপটিকে স্থানীয় কবিরাজের পরামর্শে আরো কিছু দিন আটকের সিদ্ধান্ত নিয়ে প্লাষ্টিকের জার (বইয়াম) এর মধ্যে ভরে রাখেন। জীবিত রাসেল ভাইপার সাপটি আটক ও কুসংস্কারে বিশ্বাস না করে বন বিভাগের নিকট হস্তান্তরের জন্য বিরল প্রেস ক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি দিপংকর রায় পরামর্শ দিলে তিনি সাপটি হস্তান্তরের সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়ন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/