• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

৫২ ভাষা আন্দোলনে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ফুলেল শুভেচ্ছা   

নারায়ণঞ্জ জেলা প্রতিনিধি / ১৫৯ Time View
Update : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

 

“আমার ভাইয়ের রক্তে রাঙানো,

একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি”

যথাযথ ভাব গম্ভীর্যে ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসের প্রথম প্রহরে স্মরণ করে বন্দর থানার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধাগন, বন্দর উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান’র নেতৃত্বে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম’র নেতৃত্বে বন্দর থানা প্রশাসন, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষিকাগন, অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রথম প্রহরে ও ভোরে পুষ্পমাল্য অর্পণ করেন।

 

এ ছাড়া ব্যক্তি পর্যায়েও সর্বস্তরের মানুষ স্কুল-কলেজের শহিদ মিনারে গিয়ে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

 

২১ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবস মানবজাতির জন্য বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ উপহার। বাংলা ভাষার জন্য বাঙালি জাতির সর্বোচ্চ আত্মদানে ৭৩ বছর আগে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকা মেডিক্যাল কলেজের সামনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী যখন ভাষার দাবিতে আন্দোলন করে ঐ মিছিলের ওপর

কুখ্যাত নূরুল আমিনের পুলিশ বাহিনী ঝাঁকে ঝাঁকে গুলি চালাচ্ছিল এবং সেই ঝাঁক ঝাঁক গুলির মুখে রফিক, সালাম, বরকত, জব্বার এবং নাম না জানা অনেক শহিদ ভাইয়েরা ফুলের মতো ঝরে পড়ছিল। তখন কেউ কল্পনাও করেনি যে, সেই মহান শহিদদের রক্তমাখা পথ ধরে বাঙালি জাতি একদিন হিমালয়সম বিশ্বগৌরব অর্জন করবে। ভাষা আন্দোলনের শহিদের সেই মহত্তম উৎসর্গের রক্তস্নাত পদচিহ্ন ধরে বাঙালি জাতি ১৯৭১ সালে ৩০ লাখ শহিদের দেশ হিসেবে মর্যাদা লাভ করেছে এবং স্বাধীন জাতি হিসেবে গর্বের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমাদের বাংলাদেশ। বিশ্বমানবজাতির ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের ক্ষেত্রে বাঙালি জাতির এটা এক অনন্য অবদান।

 

ইউনেসকোরও ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক বিশ্ব মাতৃভাষা দিবস ঘোষণার করেন। তাই পুণ্যময় ২১ ফেব্রুয়ারি, মানবজাতির পুণ্যময় শুভদিন। যেদিনের পুণ্যে মানবজাতি ধন্য, সারাবিশ্বে ভাষার জন্য একমাত্র বাঙ্গালী জাতীই লড়াই করেছিল। অন্য কোন জাতি ভাষার জন্য লড়াই করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/