• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

মাধবপুরে ডেভিল হান্ট অভিযানে পৌর যুবলীগ নেতা গ্রেফতার

মোঃ নজরুল ইসলাম খান / ২২৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জের মাধবপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকারি বেসরকারি স্থাপনা ভাংচুরের অভিযোগে যুবলীগ নেতা পরিতোষ মালাকার (৩৪) কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাত ১২টার দিকে মাধবপুর থানার সেকেন্ড অফিসার এসআই শাহনূর এর নেতৃত্বে পুলিশের একটি দল মাধবপুর পৌরসভার কাছারি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরিতোষ মালাকার মাধবপুর পৌরসভার মালাকার পাড়ার চানধন মালাকার এর পুত্র ও ০২ নং ওয়ার্ড যুবলীগেরর সাংগঠনিক সম্পাদক।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, ৪ আগস্ট মাধবপুর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপর হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের মামলার তদন্তে পরিতোষ মালাকার এর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এছাড়াও বর্তমানে সে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে বলে তথ্য পাওয়া গেছে। এ মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/