• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

পরিবেশ অধিদপ্তর ফেনীর দাগনভুইয়া উপজেলায় অবৈধ ব্রিকফিল্ড-এ অভিযান 

মহিউদ্দিন মহি খন্দকার , ফেনী প্রতিনিধি / ১৪৭ Time View
Update : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

 

অদ্য ০৫/০২/২০২৫ খ্রি. তারিখ পরিবেশ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয় ও দাগনভুইয়া উপজেলা প্রশাসন কর্তৃক ফেনী জেলার দাগনভুইয়া উপজেলায় অবৈধ ব্রিকফিল্ড-এ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানটি পরিচালনা করেন দাগনভুইয়া উপজেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি) জনাব শহিদুল আলম। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব শাওন শওকত এবং আরও উপস্থিত ছিলেন এ কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জনাব মো. তানবীর হোসেন ও অনান্য কর্মচারী। এ সময় আল-আমিন ব্রিক ফিল্ড, দাগনভুইয়া পৌরসভা,ফেনী কে ০২ (দুই) লক্ষ টাকা ও মেসার্স মদিনা ব্রিক ফিল্ড দাগনভুইয়া পৌরসভা,ফেনী কে ০২ (দুই) লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে এবং ব্রিকফিল্ডের সার্বিক কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। এ অভিযানের সময় দাগনভুইয়া উপজেলার পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করেন।

পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের অধিক্ষেত্রে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/