• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

সরাইলে গভীর রাতে স্বামীর হাতে স্ত্রী খুন 

আব্বাস উদ্দিন:জেলা প্রতিনিধি(ব্রাহ্মণ বাড়িয়া) / ১৬৮ Time View
Update : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

 

 

 

ব্রাক্ষণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মনিরবাগ গ্রামে স্বামীর প্রহারে পাঁচ সন্তানের জননী তানিয়া বেগম (৩৫) এর মৃত্যু হয়েছে । মৃত তানিয়া নোয়াগাঁও ইউনিয়নের শেখবাড়ির মরহুম শেখ ইনু মিয়ার কনিষ্ঠ কন্যা। ঘাতক উজ্জ্বল মৈশান নোয়াগাঁও ইউনিয়নের  মৈশানবাড়ির মোঃওলিউর রহমান মৈশানের ছেলে। তানিয়ার পরিবারের লোকজন জানায়, মঙ্গলবার গভীর রাতে নিহতের স্বামী উজ্জ্বল বেপরোয়া হয়ে তার স্ত্রীকে মারধর শুরু করে। এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। সন্তানরা এলাকার মানুষের সাহায্য কামনা করলেও কেউ এগিয়ে না আসায় বড় মেয়ে ৯৯৯ কল করে তার মাকে বাঁচানোর আকুতি জানালে পুলিশ এসে তাকে উদ্ধার করে। চিকিৎসার জন্য তাকে জেলা সদর হাসপাতালে প্রেরন করে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার পর থেকে ঘাতক স্বামী পালিয়ে গেছে।

 

আরো জানা গেছে ১৬ বছর আগে নোয়াগাঁও গ্রামের মৈশান বাড়ির উজ্জ্বলের সাথে আনুষ্ঠানিক ভাবে বিয়ে হয়। উজ্বল বর্তমানে কালীকচ্ছের মনিরবাগে স্থায়ীভাবে বসবাস করে। বিয়ের পর থেকেই উজ্জ্বল তার স্ত্রীর উপর বিভিন্ন বায়না নিয়ে মারধোর করতো। এরই মধ্যে তানিয়ার কোলে একে একে ৫টি সন্তান জন্ম নেয়। ৩ ছেলে ও ২ মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে শত নির্যাতনে সহ্য করে স্বামীর সংসার করতে থাকে তানিয়া।

 

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল হাসান বলেন, বর্তমানে তানিয়ার লাশ ময়না তদন্তের জন্য ব্রাক্ষণবাড়িয়া মর্গে পাঠানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/