• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

মধুমেলায় অশ্লীলতার কারণে যাত্রা ও পুতুল নাচের প্যান্ডেল বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন

যশোর জেলাপ্রতিনিধিঃমোঃমানিক হোসেন / ২০৭ Time View
Update : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

 

যশোরের কেশবপুর সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলায় অশ্লীলতার কারণে যাত্রা ও পুতুল নাচের প্যান্ডেল বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

একে তো যাত্রাপালা, পুতুল নাচের প্যান্ডেলে অশ্লীলভাবে অংশগ্রহণকারীদের উপস্থিতি এবং রোববার রাতে একটি মারামারি ঘটনায় উদ্বিগ্ন হওয়ায় প্রশাসন এ পদক্ষেপ নিয়েছে। এর ফলে মেলায় দর্শনার্থীর উপস্থিতি কমে গেছে।

সাগরদাঁড়িতে মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সপ্তাহ ব্যাপী মধুমেলা শুরু হয় ২৪ জানুয়ারি বিকাল থেকে। এবছর মধুমেলায় কোন জুয়া, অশ্লীল নৃত্য, ছিনতাই, মাদকদ্রব্য বিক্রি চলবে না এমনটা এক সভায় ঘোষণা দিয়েছিলেন ইজারাদার সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন। জেলা প্রশাসক আজহারুল ইসলামের সভাপতিত্বে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় যশোর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) রুহুল আমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নজিবুল আলম, বিজিবির যশোর জেলার প্রতিনিধি সোহেল আল মুজাহিদ, র‌্যাব-৬ এর যশোর জেলার প্রতিনিধি হাবিবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু মেলার মাঠ ইজারাদার সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন ও তার দলের নেতা-কর্মীরা প্রতিশ্রুতি ভঙ্গ করেন। ওই মাঠে মাদকদ্রব্য বেচাকেনা শুরু হয়। বসানো হয় জুয়ার বোর্ড। যাত্রাপালায় ও পুতুলনাচের স্থানে অশ্লীল নৃত্য দেখানো হয়। এই করাণে মেলার মাঠে দায়িত্ব পালনকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট বেশ কয়েকজন জুয়াড়িকে আটক করে পুলিশ দেন। তার পরেও গোপনে চলছিল অশ্লীল নৃত্য। সংবাদ পেয়ে মধুমেলার তৃতীয় দিনে প্রশাসন যাত্রা ও পুতুল নাচ প্যান্ডেল বন্ধ করে দিয়েছে। যার কারণে মধুমেলায় দর্শকের উপস্থিতি কমে যায়। এছাড়া রোববার রাতে সাইকেল স্ট্যান্ডে সাইকেল রাখাতে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় মেলা প্রাঙ্গণে আসা মানুষের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। সে কারণে দর্শক উপস্থিতি কম।

গতকাল সোমবার দুপুর মেলার মাঠের স্টল মালিক দোকান পাট গুটিয়ে চলে যেতে দেখাগেছে। বগুড়া আসা বেলুন বিক্রেতা আজব আলীকে মেলায় না গিয়ে কেশবপুর পৌর শহরে তাদের পণ্য ফেরি করতে দেখা গেছে।

এ বিষয়ে মেলার ইজারাদার সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন বলেন, অধিক পরিমাণ টাকা দিয়ে মধুমেলার ইজারা নেয়া হয়েছে। যাত্রাপালা, পুতুলনাচ যদি না চলে তাহলে বড়ো ধরনের লোকসান গুনতে হবে।

কেশবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেছেন, যাত্রাপালা ও পুতুল নাচ প্যান্ডেলে অশ্লীলতার কারণে রোববার থেকে বন্ধ করে দেয়া হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/