• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

বেনাপোলে কোটি টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক

যশোর জেলা প্রতিনিধিঃ মোঃ মানিক হোসেন / ১৬২ Time View
Update : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

 

 

চোরাচালান বিরোধী বিশেষ টাস্কফোর্স বেনাপোল বাজার থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রিপিস, চকলেট, জিরা, কিসমিস, কম্বল, তৈরি পোশাক এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রি আটক করেছে। আটক বিভিন্ন পণ্যের মূল্য ৮৬ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে।

আটক ভারতীয় বিভিন্ন পণ্য শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা হয়েছে বলে আজ বিকালে সাংবাদিকদের জানানো হয়। বিজিবি জানায়, ভারতীয় শাড়ি, তৈরি পোশাক, কম্বল এবং বিভিন্ন প্রকার কসমেটিকস বেনাপোল হতে এসএ পরিবহনের মাধ্যমে পাচারের উদ্দেশ্য বেনাপোলে এনে জড়ো করা হয়।

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভারতীয় চোরাচালানী পণ্য পাচার রোধে ম্যাজিস্ট্রেট, বিজিবি এবং পুলিশ সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করে গতকাল রাতে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। টাস্কফোর্স অভিযানে সিনিয়র এএসপি নিশাত আল নাহিয়ান, নাভারণ সার্কেল, যশোর, উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান, শার্শা উপজেলা, সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি), রাসেল মিয়া, অফিসার ইনচার্জ, বেনাপোল পোর্ট থানা এবং কে এম রবিউল, অফিসার ইনচার্জ, শার্শা থানা, যশোরসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। টাস্কফোর্সের মাধ্যমে যশোর জেলার শার্শা থানাধীন বিজিবি’র আমাড়াখালী চেকপোস্টের সামনে এসএ পরিবহনের একটি কার্গো ট্রাক (ঢাকা মেট্রো ড-১৪-০১৭০) তল্লাশি করে ভারতীয় ৮৮২টি শাড়ী, ৪৫৩টি থ্রিপিস, ২৪৯টি তৈরি পোশাক সামগ্রী, ০৪টি কম্বল, ১৮ প্যাকেট কিসমিস, ১৪ প্যাকেট জিরা, ২৩ জোড়া স্যান্ডেল, ৪৮টি রিয়েলমি হেডফোন, ৩৭১৬০টি বিভিন্ন প্রকার চকলেট এবং ৬৪৬টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রির বৈধ কাগজপত্র না থাকায় জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৮৬ লাখ টাকা।

বিজিবি অধিনায়ক জানান, আটক মালামাল বেনাপোল কাস্টমসে জমা দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/