• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

হার্ট সমস্যায় জর্জরিত আঁখি আক্তার হিমু পাশে জনেতা মোজাহারুল ইসলাম।

মোঃ মুসলিম হক বিরল (দিনাজপুর)প্রতিনিধি / ১৪৯ Time View
Update : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

 

 

উপজেলার ১০নং রাণীপুকুর ইউনিয়নের দক্ষিণ জগতপুর (খিরাপাড়া) গ্রামের মোঃ আব্দুল হাশেম এর কন্যা মোছাঃ আঁখি আক্তার হিমু জন্মগতভাবে হার্ট সমস্যায় ভূগছেন। তার অপারেশন বাবদ ৫-৬ লক্ষ টাকা লাগবে বলে জানিয়েছেন চিকিৎসক। আব্দুল হাশেম সংসারের খরচ এবং মেয়ের চিকিৎসার খরচ যোগাতে গিয়ে অনেকটাই হিমশিম অবস্থায় দিন কাটাচ্ছেন।

 

এমন সংবাদের ভিত্তিতে আজ শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় আঁখি আক্তার হিমু’র সার্বিক খোঁজ খবর নিতে যান দিনাজপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মোজাহারুল ইসলাম। এসময় তিনি উপস্থিত কিছু আর্থিক সহায়তা প্রদান করেন এবং ঢাকায় আঁখি আক্তার হিমু’কে বড় চিকিৎসককে দেখিয়ে পরবর্তী রিপোর্ট কি আসে সে বিষয়ে জানাতে বলেন।

 

এ ব্যাপারে আঁখি আক্তার হিমু’র বাবা আব্দুল হাশেম বলেন, এতদিনে কেউ এসে আমার মেয়ের খোঁজ খবর নিলেন। শুধু তাই নয় পরবর্তীতেও সুচিকিৎসার জন্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন মোজাহারুল ইসলাম।

 

পরিবার থেকে জানানো হয়, আঁখি আক্তার হিমু জন্মের পর থেকেই চিকিৎসাধীন অবস্থায় থাকায় বাসার সব সঞ্চয় খরচ হয়ে গিয়েছে। ধার দেনা এবং আত্মীয়-স্বজন আর ভাই বোনদের সাহায্যে চিকিৎসা চলছে। তাই চিকিৎসাকাজে আর্থিক সহযোগিতার জন্য পরিবারের পক্ষ হতে সমাজের বিত্তবান, হৃদয়বান ও দানশীল ব্যক্তিবর্গের নিকট আর্থিক সহযোগিতা কামনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/