• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার

প্রশাসনিক ভবনের গ্রিল কেটে ক্যাশিয়ারের অফিস তছনছ:নিউজ না করতে অনুরোধ কর্মকর্তার 

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি / ১৭১ Time View
Update : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

 

কুড়িগ্রামের উলিপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক ভবনের জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে ক্যাশিয়ারের রুমের আলমারি ভেঙ্গে রুম  তছনছ করেছে দুর্বৃত্তরা।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অফিস সূত্র জানা যায়, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার অফিস করে সকলে চলে যায়। শুক্রবার অফিস সাপ্তাহিক বন্ধ ছিলো। শনিবার সকালে এসে অফিসের কর্মচারীরা ভবনের  তালা খুলে ভিতরে প্রবেশ করে দেখতে পান প্রশাসনিক ভবনের জানালার গ্রিল কাটা এবং ভবনে থাকা অফিস ক্যাশিয়ারের রুমের তালা ভাঙ্গা। পরে ক্যাশিয়ারের রুমে প্রবেশ করে দেখতে পায় রুমের ভিতর গুরুত্বপূর্ণ নথি যে আলমারিতে রাখা হয় সে আলমারি ভেঙ্গে বিভিন্ন জিনিস তছনছ করে রেখে ফেলা হয়েছে। পরে তারা তাদের ঊর্ধ্বতন কতৃপক্ষকে বিষটি জানান।

 

তবে এসব বিষয়ে কাউকে না জানিয়ে বিষয়টি গোপন রাখতে নির্দেশ দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হারুন অর রশীদ।

 

এসব বিষয়ে হাসপাতালের দায়িত্বে থানা নৈশ্যপ্রহরী জাহিদুল ইসলামের সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, আমি এসে বিষয়টি জেনেছি এবং বিষয়টি আমি বাহিরে প্রকাশ করতে চাইনি। আপনারা নিউজ না করলে ভালো হয়। আপনাদের অনুরোধ আপনারা নিউজ করবেন না। নিউজ করলে যদি চোর ধরা না যায় তাহলে এর দায়ভার কি আপানারা নিবেন? আমি চাচ্ছি পুরো সিন্ডিকেটকে ধরতে।

 

কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মন্জুর -এ – মুর্শেদ বলেন, প্রাথমিক ভাবে থানায় মামলা করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। আমরা আগে পুলিশের ভূমিকাটাই দেখতে চাচ্ছি।

 

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অজ্ঞাত পরিচয়ে মামলা দায়ের করেছে। যার মামলা নং ০৩/৪-১-২৫।  তদন্ত করে আসামীদের আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/