• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

বরগুনার পাথরঘাটায় অবৈধ কয়লা চুল্লীতে অভিযান পরিচালনা করেছে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর

মেহেদী হাসান, বরগুনা প্রতিনিধি / ১৮৮ Time View
Update : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

 

 

গনমাধ্যম কর্মীদের তথ্য অনুযায়ী আজ (৭ জানুয়ারি) সকাল সাড়ে এগারোটার দিকে অবৈধ কয়লা চুল্লী ধ্বংসে অভিযানে নামে পাথরঘাটা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বরগুনা। অভিযানে পাথরঘাটার রায়হানপুর ইউনিয়নে ৪ টি কয়লা চুল্লী ধ্বংস করা হয় এবং চুল্লীর মালিক ফজলুর রহমানকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এসব চুল্লী পরিচালনায় বনের গাছ ধ্বংস হওয়ার পাশাপাশি চরম স্বাস্থ্য ঝুঁকিতে শিশু, বৃদ্ধসহ অন্তঃসত্ত্বা নারী। অবৈধ চুল্লী ধ্বংস করায় খুশি গ্রামবাসী।

 

সপ্তাহে একেকটি চুল্লীতে পোড়ানো হয় ২০০-৩০০ মণ গাছ। এতে বনভূমি উজাড় হওয়ার পাশাপাশি হুমকিতে জীববৈচিত্র্য। তাই, পরিবেশ দূষণকারী এসব চুল্লী ও অবৈধ ইটভাটা বন্ধের দাবী জানান সচেতন মহল।

 

এখন টিভির প্রতিবেদক জানান, পেশাগত কাজে বেড়িয়ে আমরা বিষখালী নদীর তীরে এধরনের চুল্লি দেখতে পাই যা পরিবেশের জন্য ক্ষতিকর। বিষয়টি আমরা সাথে সাথেই পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ও বরগুনা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালকে জানাই । তারা এবং পাথরঘাটা উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেন।

 

সহকারী কমিশনার (ভূমি) পাথরঘাটা এমাদুল হোসেন জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছাই। বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের আইন ১৯৯৫ অনুযায়ী ১লক্ষ টাকা জরিমানা এবং পাথরঘাটা ফায়ার সার্ভিসের সহযোগিতায় চুল্লী ভেঙে ফেলা হয়েছে । অবৈধ কয়লা চুল্লী ও অবৈধ ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/