সিরাজগঞ্জ সদর উপজেলার পঞ্চসারটিয়া এলাকায় অভিযান চালিয়ে ১০৫ কেজি
গাঁজাসহ মাদক ব্যবসায়ী নুরুজ্জামান কমলকে (৪৩) গ্রেফতার করেছে র্যাব -১২
সদস্যরা। সে নারায়ণগঞ্জের সিদ্দীরগঞ্জ উপজেলার সানারপাড় গ্রামের মৃত নূর হোসেনের
ছেলে। র্যাব -১২’র কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এক প্রেস
বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের
ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে ঢাকা-বগুড়া মহাসড়কে একটি অস্থ্ধসঢ়;ায়ী চেকপোস্ট
বসানো হয়। এ চেকপোস্ট চলাকালে আসামি তার প্রাইভেটকার নিয়ে পালিয়ে
যাওয়ার চেষ্টা করে। এ সময় প্রাইভেটকারটি উল্লেখিত এলাকায় প্রবেশ করে এবং
সেখানে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ১০৫ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার
করা হয়। এ সময় মাদক কাজে ব্যবহৃত প্রাইভেটকার, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা
হয়েছে। সে দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। তার বিরুদ্ধে একাধিক
মাদক মামলা রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এদিকে
প্রাইভেটকার ভর্তি ১০৫ কেজি গাঁজার চালান উদ্ধারসহ ওই মাদক ব্যবসায়ীকে
গ্রেফতার করায় র্যাব সদস্যরা এলাকায় প্রশংসিত হয়েছেন।
https://slotbet.online/