• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

বুড়িচংয়ে ডিবির অভিযানে ৪০ কেজি গাঁজাসহ রমজান আলী আটক

শাহাদাত কামাল শাকিল , বিশেষ প্রতিনিধি / ১৮০ Time View
Update : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

 

 

কুমিল্লার বুড়িচংয়ে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযানে ৪০ কেজি গাঁজাসহ অটোরিকশা চালক রমজান আলীকে আটক করা হয়েছে।(৯ ডিসেম্বর ২০২৪) সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুল করিম খান। গোয়েন্দা পুলিশের সূত্রে জানা যায়,গত ৭ ডিসেম্বর ২০২৪ ইং তারিখে কুমিল্লা জেলার থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টার সময় জানতে পারে যে কয়কজন ব্যক্তি বাকশীমূল উত্তরপাড়া হইতে মাদক নিয়ে অধিক মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকা নিয়া যাওয়ার জন্য বুড়িচং বাজারস্থ গণি সড়কের পাশে খোকন খানের নবনির্মিত ভবনের সামনে অপেক্ষা করছে। এমন তথ্য সূত্রে এসআই পরেশ চন্দ্র শিকদার সঙ্গীয় এএসআই রিপন বড়ুয়া, এএএসআই রাজীব কুমার দাস, এএসআই মোঃ বেলাল উদ্দিন,মোঃ নজরুল ইসলাম, উজ্জ্বল মিয়া, সবুর খান গোয়েন্দা শাখার সহায়তায় মোঃ রমজান আলীর (৩০) হেফাজতে থাকা ৪০ কেজি গুড়া গাঁজাসহ আটক করে।আটকৃত রমজান আলীর বাকশীমূল উত্তরপাড়া মৃত.আব্দুল সামাদ এর ছেলে। স্থানীয়রা জানায়,গাঁজাসহ তাকে আটক করার আগে পুলিশের উপস্থিতি টেড় পেয়ে তার সঙ্গীয় দু’জন পালিয়ে যায়। মাদক কারবারি রমজান আলী দীর্ঘদিন ধরে অটোরিকশা চালানো পাশাপাশি এই অবৈধ কাজের সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে বুড়িচং থানায় একাধিক মামলা রয়েছে।

 

গোয়েন্দা পুলিশ জানায় মোঃ রমজান আলী স্বীকার করে যে, সে মাদকদ্রব্য গাঁজা সমূহ সীমান্তবর্তী এলাকা হইতে স্বল্প মূল্যে সংগ্রহ করে অধিক মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকা নিয়া যাওয়ার জন্য বর্নিত স্থানে নির্দিষ্ট গাড়ীর অপেক্ষায় অবস্থান করিতেছিল ধৃত আসামী মোঃ রমজান আলীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর টেবিল ১৯(গ) ধারায় নিয়মিত মামলা রুজু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/