• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

৪ চেয়ারম্যানসহ ৫৮ আ’লীগ নেতার নামে মামলা

মো. শামীম হোসাইন সংবাদদাতা পিরোজপুর জেলা / ১৭১ Time View
Update : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

 

 

পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা ও ইউনিয়ন পরিষদের চার চেয়ারম্যানসহ ৫৮ আওয়ামীলীগ নেতা-কর্মীদের নামে নাশকতা মামলা করা হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মফিজুল ইসলাম ইন্দুরকানী থানায় এ মামলা করেন।

মামলার আসামিরা হলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, বালিপাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য কবির হোসেন বয়াতী, পাড়েরহাট ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান তালুকদার শাওন, পত্তাশী ইউপি চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির (জেপি) আহ্বায়ক শাহিন হাওলাদার, একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাওলাদার মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মাতুব্বর, ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান ছগিরসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২৮ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাত আরো ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, ইন্দুরকানীতে বিগত উপজেলা পরিষদ নির্বাচনের আগের দিন ৭ মে রাতে আসামিরা নিজেদের প্রার্থীকে জয়ী করার জন্য এলাকায় ভয়ভীতি দেখানোর জন্য গাবগাছিয়া এলাকায় ককটেল বিস্ফোরণ করে। দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে ভাঙচুর করে।

পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির (জেপি) আহ্বায়ক শাহিন হাওলাদার বলেন, মামলায় উল্লেখিত ঘটনা সম্পর্কে আমি কিছু জানি না। আমাকে হয়রানি করতে এই মামলায় আসামি করা হয়েছে।

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন বলেন, ‘বিগত উপজেলা নির্বাচনের সময় ভয়ভীতি দেখানোর জন্য ককটেল বিস্ফোরণ নিয়ে করা মামলার এজাহার পেয়েছি। যাচাই বাছাই শেষে মামলাটি রেকর্ড করা হয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/