• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম
কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ

কুমিল্লায় জামায়াতের কর্মী সম্মেলন নিয়ে সাংবাদিকদের যা জানালেন মহানগরী নেতারা

শাহাদাত কামাল শাকিল / ১৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

আগামী ৬ ডিসেম্বর দীর্ঘ ১৯ বছর কুমিল্লা মহানগর জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন হচ্ছে।এ উপলক্ষে বুধবার (৪ ডিসেম্বর) সকালে নগরীর কান্দিরপাড় টাউন হলে সাংবাদিক সম্মেলনে কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ সম্মেলনের সর্বশেষ প্রস্তুতির জানান দেন। সাংবাদিক সম্মেলনে মহানগরের জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদ ৭১ এর স্বাধীনতা আন্দোল ও ২৪ এর গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করেন। এ সময় তিনি বলে স্বাধীনতার ৫৩ বছরেও বাংলাদেশ এখনও সঠিক পথে আসেনি। বিগত স্বৈরাচারী বিরোধী দল গুলোকে দমন করা চেষ্টা করেছে। হাসিনা সরকার মিথ্যা অজুহাত দিয়ে জামায়াতের নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেন।এখন আমাদের প্রতিবেশী দেশ ভারত অন্যায় ভাবে আমাদের ত্রিপুরা হাইকমিশনার ভেঙ্গে ফেলছে। আমার এসব অন্যায়র তীব্র নিন্দা জানাই। আমাদের কর্মী সমাবেশে হাজার হাজার কর্মী যোগ দেবেন। আমরা আমাদের এই সম্মেলনে প্রশাসন ও সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করছি। এদিকে সম্মেলন সফল করতে এবং জানান দিতে কুমিল্লা নগরীর বিভন্ন স্থানে প্রায় প্রতিদিনই প্রচারপত্র বিলি করছেন নেতাকর্মীরা। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও চালানো হচ্ছে প্রচারণা।এরই মধ্যে টাউনহল মাঠে মঞ্চ তৈরি ও ডেকোরেশনের কাজ চলছে। দীর্ঘ ১৯ বছর পর কুমিল্লার টাউনহলে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বলে নেতাকর্মীদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। জামায়াতের গ্রহণযোগ্যতা বাড়াতে সাধারণ মানুষকেও প্রচারপত্র বিলির মাধ্যমে আকৃষ্ট করা হচ্ছে। সম্মেলনে জামায়াতের মহিলা শাখার নেতাকর্মীরাও অংশগ্রহণ করবেন। তাদের জন্য আলাদাভাবে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বসার ব্যবস্থা করা হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে টাউনহলের সাথে ঈদগাহ মাঠের সংযোগ থাকবে।

 

সম্মলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা.শফিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মুহাম্মদ মাছুম ও মাওলানা আবুল হাসানাত মুহাম্মদ আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য মুহাম্মদ আবদুর রব, চাকসুর সাবেক ভিপি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাড জসীম উদ্দিন সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/