• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মো. শামীম হোসাইন, স্টাফ রিপোর্টার / ১২৭ Time View
Update : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

 

 

পিরোজপুরে ধর্ষণ মামলায় শামীম মৃধা (৩০) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহম্মদ আসাদুল্লাহ আসামির উপস্থিতিতে এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি শামীম মৃধা জেলার ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১১ জুন ভান্ডারিয়ার একটি স্কুলের নবম শ্রেণির এক ছাত্রীকে (১৫) স্কুল থেকে বাড়ি ফেরার পথে পাশের কলাবাগানে নিয়ে ধর্ষণ করেন শামীম মৃধা। এ ঘটনায় পরদিন শামীমকে আসামি করে ভান্ডারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। ওই বছরেরই ১৬ জুন ঢাকার উত্তরা থেকে র‍্যাব তাঁকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হলে আদালত এই রায় দেন।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট রহিমা আকতার হাসি এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবীর বাদল ও খায়রুল বাশার শামীম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/