• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

শেখ হাসিনা জনগণের কন্ঠ রোধ করে অবৈধভাবে ক্ষমতায় ছিলেন -শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

মোঃইয়াছিন আলী সিরাজ গঞ্জ  / ১৪২ Time View
Update : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

 

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী

শেখ হাসিনা মানুষের ভোটের অধিকার হরণ করে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। তাঁর

সরকার গত ১৬ বছরে জনগণের কণ্ঠরোধ করে অবৈধভাবে ক্ষমতায় ছিলেন এবং কোটি

কোটি টাকার সম্পদ লুটপাট করেছেন। সিরাজগঞ্জের চৌহালী উপজেলার

সরকারি কলেজ মাঠে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত সমাবেশে

প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, শেখ হাসিনা ছাত্র-

জনতার গণআন্দোলনের মুখে পদত্যাগের পর বিশেষ বিমানযোগে ভারতে পালিয়ে গেছেন

এবং তিনি ভারতে বসেই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। ছাত্র-জনতা তাঁর এ ষড়যন্ত্র

প্রতিরোধ করতে প্র¯‘ত রয়েছে। তাঁর দোসরদের ষড়যন্ত্র মোকাবিলা করে বেগম খালেদা

জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে। এজন্য

বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান

জানান। উপজেলা বিএনপির সভাপতি জাহিদ মোল্লার সভাপতিত্বে এ সমাবেশে বিশেষ

অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ,

রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, জেলা

বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বা”চু, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ

সুইট ও পৌর বিএনপির নেতা মুন্সী জাহিদ আলম প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/