সিরাজগঞ্জের চাঞ্চল্যকর ব্যবসায়ী আশফাকুল আউয়াল হত্যা মামলার অন্যতম পলাতক আসামি লিটন শেখকে (৩৫) র্যাবের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে। সে
সিরাজগঞ্জ সদর উপজেলার নেলছা পাড়া গ্রামের ইসমাইলের ছেলে। র্যাব-১২’র
সহকারী পুলিশ সুপার অপস্ধসঢ়; অফিসার মোঃ উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে
এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২০ অক্টোবর
“এ্যানজেল ফুড এন্ড বেকারী” অফিস কক্ষে পাওনা টাকা নিয়ে প্রতিপক্ষের সাথে
কথাকাটি হয়। এরই জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে ওইদিন সন্ধ্যায় আশফাকুল
আউয়ালকে গলা টিপে হত্যার পর তার লাশ শহরের একটি বেসরকারি হাসপাতালে রেখে
যায় আসামীরা। ব্যবসায়ীর স্বজনেরা হাসপাতালে গিয়ে আউয়ালকে মৃত অব¯’ায়
দেখতে পায়। এ ব্যাপারে নিহতের ভাই বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা দায়ের
করেন। এ মামলার আসামিদেরকে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে লিম্ফলেট
বিতরণসহ শহরে ও এলাকায় পোস্টারিং করে এলাকাবাসী। এ মামলায় র্যাব-১২ ও র্যাব-১
সোমবার গভীর রাতে ঢাকার খিলক্ষেত খাঁ পাড়া মসজিদ এলাকায় যৌথ অভিযান
চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
https://slotbet.online/