• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

ভান্ডারিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে মিছিল ও কুশপুত্তলিকা দাহ

মো. শামীম হোসাইন, স্টাফ রিপোর্টার / ১৮১ Time View
Update : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

 

পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা বিএনপির সদস্য সচিব মনির আকনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে বৈষম্য বিরোধী ছাত্রজনতার ব্যানারে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় তার কুশপুতুল দাহ করা হয়।

সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১ টায় স্থানীয় লঞ্চঘাট এলাকা থেকে ছাত্রজনতা জাতীয় পতাকা, আবু সাইদ, মুগ্ধের ছবি সম্বলিত প্লাকার্ড ও উপজেলা বিএনপির সদস্য সচিব মনির আকনের একটি কুশ্যপুত্তলিকাসহ ঝাড়ু হাতে মিছিল বের হয়। মছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার সামনে মনির আকনের কুশপুতুল দাহ করে প্রতিবাদ সভায় মিলিত হয়।

এসময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্রজনতার উপজেলা কমিটির আহবায়ক এবং ভান্ডরিয়া সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা মো. আক্তারুজ্জামান কানন সিকদার, সদস্য সচিব মো. হেমায়েত হাওলাদার এবং সদস্য মো. সিদ্দিক জোমাদ্দার প্রমূখ।

তারা বলেন, শেখ হাসিনার পতনের পর থেকে ভান্ডারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মনির আকন চাঁদাবাজি, দখলবাজি ও সাধারণ মানুষের ওপর হামলা ও মিথ্যা মামলাসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছেন। তাকে দ্রুত আইনের আওতায় আনা ও বিএনপি থেকে বহিষ্কারের দাবি জানান তারা।

জানতে চাইলে পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক মোঃ আলমগীর হোসেন বলেন, আমাদের দলের আভ্যন্তরিন কোন বিষয় থাকলে সেটা যারা মিছিল করেছে তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে। দলের কোন লোক কারো বিরুদ্ধে মিছিল করতে পারে না। প্রয়োজনীয় এবং জাতীয় বিষয় ছাড়া কোন মিছিল করা যাবে না। আমাদের কোন নেতার বিরুদ্ধে অভিযোগ থাকলে তা লিখিত ভাবে জানালে আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহন করবো। মিছিলে দলীয় কোন নেতাকর্মী থেকে থাকেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহন করা হবে। আপমান অপদস্ত করার জন্য দল কাউকে দায়িত্ব দেয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/