• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

কুমিল্লা ছাত্রের মৃত্যু,গায়ে নির্যাতনের চিহ্ন কিন্তু সুরতহাল রিপোর্টে আত্মহত্যা

Reporter Name / ২৫১ Time View
Update : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ নভেম্বর) রাতে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকার মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদরাসার টয়লেট থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।

নিহত মাদ্রাসা ছাত্রের নাম তাওহীদ হোসেন (১২)। তাওহীদ মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদরাসার নাজেরা বিভাগের ছাত্র। তাওহীদের বাড়ী কুমিল্লার চৌদ্দগ্রামের পৌর এলাকার রামরায় গ্রামে। নিহত তাওহীদ খোরশেদ আলমের একমাত্র ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বুধবার রাতে মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদ্রাসার টয়লেটের ভেন্টিলেটরের সাথে তাওহীদের ঝুলন্ত লাশ দেখতে পায় মাদ্রাসার এক ছাত্র। ওই ছাত্র পরে মাদরাসা কর্তৃপক্ষ খবর দিলে তারা পুলিশকে জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এদিকে, স্থানীয় এলাকাবাসী ও পরিবারের দাবি করছেন ছেলেটিকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। ছেলের শরীরের কোমরসহ বিভিন্ন স্থানে থেতলানোর মত কালো দাগ দেখা রয়েছে। তবে মাদরাসা কর্তৃপক্ষের দাবি ছেলেটি আত্মহত্যা করেছে। মাদরাসা কর্তৃপক্ষ বলেন, ছেলেটি দুপুর ২ টায় ওয়াশরুমে গিয়েছিলো। অনেক খোঁজার পর রাত ৮ টায় জানতে পারে ছেলেটি বাথরুমে আত্মহত্যা করেছে।

এলাকাবাসী বলেন, একটি শিক্ষার্থী ৫/৬ ঘন্টা নিখোঁজ এটা মাদরাসা শিক্ষকদের কারো নজরে পরলো না। তাছাড়া এ ৫ /৬ ঘন্টা আর কি কেউ ওয়াশরুমে যায়নি। সুতরাং এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড বলে তাদের অভিযোগ।
বুধবার দিবাগত রাত ১২ টা ৪০ মিনিটে মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদরাসার পরিচালক নজির আহমেদ ফাহিমকে কল দিলে তিনি মুঠোফোনে বলেন, নিউজ কইরা লাব কি আপনারা কি টাকা পাইবেন, শুধু শুধু আমাদের
মাদরাসার শুনাম নষ্ট করতেছেন। এরপর তিনি মোবাইল বন্ধ করে দেন।

মাদ্রাসা কতৃপক্ষ আংশিক সিসি টিভি ফুটেজ দেখিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইছেন, সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় বাথরুম প্রবেশের ভিডিও থাকলেও বাথরুম খোলার ভিডিও সিসি টিভি ফুটেজ থেকে উধাও।

বিভিন্ন পত্রিকা ও মিডিয়ার সাংবাদিক পাশ্ববর্তী ভবনের বাসিন্দা দের জিগ্যেস করে জানা যায় একই দিন দুপুরে ছাত্র মারধরের শব্দ শোনা যায় বলে অনুমান করা যায় কিন্তু প্রতিনিয়ত এমন ঘটনা এই মাদ্রাসা ঘটে।

কুমিল্লা কোতওয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে সেখানে সাথে সাথে ফোর্স পাঠিয়েছি। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত আপনাদের জানাতে পারব এবং সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/