• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

কুমিল্লায় সাংবাদিকের বাড়িসহ ২০ বাড়িতে মাদক কারবারিদের হামলা গুলি

শাহাদাত কামাল শাকিল / ১৯০ Time View
Update : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

শাহাদাত কামাল শাকিল :

কুমিল্লা নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাশারীপট্টি এলাকায় মাদক কারবারীরা হামলা চালিয়ে সাংবাদিকের বাড়িসহ অন্তত ২০ টি বাড়ি ভাংচুর করেছেন। এ সময় রাহাত হোসেন জয় (১৮) নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে আহত করেছে হামলাকারীরা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় এ ঘটনা ঘটে। জানা যায়, পার্শ্ববর্তী কাটাবিল এলাকায় দীর্ঘদিন ধরে দেদারে মাদক ব্যবসা চলছে। মাদক কারবারিরা কাশারীপট্টি এলাকাটিকে মাদকের রোড হিসেবে ব্যবহার করত। এ নিয়ে কাশারীপট্টি এলাকার লোকজন মাদক কারবারীদের বাধা দেয়। এতে মাদক কারবারিরা দলবদ্ধ হয়ে মঙ্গলবার সন্ধ্যায় ২৫ থেকে ৩০ জনের একটি দল আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে কাশারীপট্টি এলাকায় হামলা চালায়। হামলাকারীরা এ সময় কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, সময় টিভির কুমিল্লা প্রতিনিধি ইশতিয়াক আহমেদ এর বাড়ি, শাহ আলম, আবদুল হক, মাহবুবের গ্যারেজ, রাসেলের দোকানসহ অন্তত ২০ বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় তোফায়েল আহমেদের ছেলে কলেজ পড়ুয়া রাহাত হোসেন জয় ঘর থেকে বেরিয়ে আসলে হামলাকারীরা তাকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। স্থানীয়রা জানায়, মৌলভীপাড়া এলাকার জুম্মন এর নেতৃত্বে এ হামলা চালানো হয়। জুম্মন কুমিল্লা মহানগর যুবদলের কর্মী ও কুমিল্লা মহানগর বিএনপি’র সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুর অনুসারী বলে জানা যায়। আহত জয়ের বাবা তোফায়েল আহমেদ জানান, হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর করে তার ছেলেকে কুপিয়ে মারাত্মক আহত করে। আহত জয়কে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা গুরুতরও দেখে ডাক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তিনি এই হামলার বিচার দাবি করেন। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম জানান, ঘটনার পরপর ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। এ বিষয়ে কুমিল্লা মহানগর বিএনপি’র সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু জানান, জুম্মন যুবদল কর্মী, সে যদি কোন অপরাধ করে থাকে আইন অনুযায়ী তার বিচার হবে। এ ঘটনার তীব্র নিন্দা জা‌নি‌য়ে কু‌মিল্লা প্রেসক্লা‌বের সভাপ‌তি কাজী এনামুল হক ফারুক ব‌লেন- সন্ত্রাসী‌দের দ্রুত গ্রেপ্তা‌রের দাবী জানান ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/