• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

ঠাকুরগাঁওয়ে শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

এম এ মোমিন / ১৩৫ Time View
Update : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

ঠাকুরগাঁওয়ে জেলা শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (০১ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল জেলা শাখার আয়োজনে শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাহী সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সোরমান আলী, শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম, শ্রমিক দল ঢাকা উত্তর মহানগর শাখার সদস্য সচিব কামরুল জামান, জেলা বিএনপির কোষাধক্ষ শরিফুল ইসলাম শরীফ, রাজশাহী জেলা শ্রমিক দলের সভাপতি রকুনুজ্জামান আলম, জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল গফুর ভূঁইয়াসহ অন্যান্য নেতারা।

এ সময় স্থানীয় ও আমন্ত্রিত অতিথিরা বক্তব্যে বলেন, গেল পাঁচ আগস্টের পর সর্বস্তরের মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে বিগত স্বৈরাচারী সরকার যা করে গেছে তা থেকে বেড়িয়ে আসতে হবে সবাইকে। মানুষের দ্বাড়ে দ্বাড়ে গিয়ে ভোট চাইতে হবে। নির্বাচনের মাধ্যমে এ দেশের মানুষের চাওয়া পাওয়াকে ফিরিয়ে দিতে হবে। তাই প্রত্যেককে কাধে কাধ মিলিয়ে সকলকে ঐক্যবন্ধ হয়ে কাজ করার আহবান নেতাদের।

সেই সাথে আগামীতে ঠাকুরগাঁও শ্রমিক দলকে আরো শক্তিশালী করতে নতুন কমিটির মাধ্যমে নতুন নেতৃত্বের মধ্য দিয়ে সংগঠন তরান্বিত করতে হবে বলে জানান তারা।

দিনব্যাপি এ কর্মীসভায় জেলার বিভিন্ন উপজেলা পর্যায়ের সহাস্রাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/