• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

পিরোজপুরে আগুনে পুড়ে ১২টি দোকান ভুস্মিভূত ক্ষতি কোটি টাকা

মো. শামীম হোসাইন, স্টাফ রিপোর্টার / ১৯৯ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

 

পিরোজপুরের নাজিরপুরে আগুনে পুড়ে ১২টি দোকান ভুস্মিভূত হয়েছে। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। বুধবার (৩০ অক্টোবর) রাতে উপজেলার গাওখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গাওখালী বাজার এলাকায় একটি হার্ডওয়্যারের দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। টিন ও কাঠের দোকান হওয়ায় আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নাজিরপুর উপজেলা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের দীর্ঘ দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে। আগুনে পুড়ে যাওয়া ১২টি দোকানের মধ্যে দুইটি দোকানেই ৫৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। এছাড়াও সব মিলিয়ে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি তাদের।

এ সময় দোকান মালিক ও ব্যবসায়ীরা সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি জানান।

এদিকে, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালেই ঘটনাস্থান পরির্দশন করেন উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইস্রাফিল হাওলাদার।

এছাড়াও ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনি বলেন, ইতোপূর্বেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা আশা রাখবো এবং রাষ্ট্রে কাছে আহ্বান জানাবো ক্ষতিগ্রস্থ পরিবারকে সর্বোচ্চ সাহায্য করা হোক। দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে একটি উপহার ক্ষতিগ্রস্থদের কাছে পৌঁছে দিবো।

অন্যদিকে উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুর রাজ্জাকও ক্ষতিগ্রস্থদের পাশে দাড়ানোর আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/