• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

কুমিল্লা উনাইসার সিসি তে রোগী অপেক্ষায়, দরজা তালা জনভোগান্তীর অভিযোগ

শাহাদাত কামাল শাকিল / ২২৮ Time View
Update : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

শাহাদাত কামাল শাকিল :

কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার উনাইসার কমিউনিটি ক্লিনিক বেহাল দশা। উপযুক্ত মনিটরিং না করার কারণে দায়িত্বরত কর্মকর্তা নিয়মিত আসেন না। দেখা যায় চিকিৎসা সেবা নিতে আসা মহিলা রোগী বসে আছেন। আমেনা বেগম ও খোদেজা আক্তার নামে দুজন রোগী বললো প্যারাসিটামল ও ক্যালসিয়াম ও আয়রন ট্যাবলেট ছাড়া আর কোন ঔষধ দেয়া হয় না। কিন্তু সরকার কতৃক প্রায় ২৫ রকমের ঔষধ বিনামূল্যে বিতরণ করার কথা।

আগেও সরজমিন তদন্ত করতে গিয়ে দেখা যায় বেলা ১১টায় ক্লিনিকের দরজা বন্ধ। সকাল ৯টা থেকে বিকাল ২.৩০ পর্যন্ত চিকিৎসা সেবা দেয়ার নির্দেশনা থাকলেও এই নিয়ম নীতি অনুসরণ করা হয়না।

সরকার সাধারণ মানুষের চিকিৎসা সেবা অগ্রাধিকার দিতে গিয়ে কমিউনিটি ক্লিনিক স্থাপন করলেও সাধারণ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

আমাদের প্রতিনিধি অনেক বার, সিভিল সার্জন কুমিল্লা, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ইউএনও ও UHFPO কে বললেও কোন ব্যবস্হা নেয়া হয়নি।

এ বিষয়ে জানার জন্য সিভিল সার্জন কুমিল্লা কে ফোন ও বার্তা পাঠিয়ে কোন জবাব নেয়া সম্ভব হয়নি।

UHFPO সদর দক্ষিণ উপজেলা কে কল করলে এ বিষয় উপযুক্ত শাস্তির ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ইউএনও কে জানতে চাইলে UHFPO কে বলে জবাবদিহি করা হবে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/