• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

বিরলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা বিএনপি’র সহ-সভাপতি মোজাহারুল ইসলাম

বিরল (দিনাজপুর) প্রতিনিধি / ২০৩ Time View
Update : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

বিরলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন দিনাজপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোঃ মোজাহারুল ইসলাম।

আজ বুধবার (২৩ অক্টোবর) বিরল উপজেলার কাঞ্চন নিউ মডেল কলেজ, কাজিপাড়া উচ্চ বিদ্যালয়, হালজায় উচ্চ বিদ্যালয়, বহবলদিঘী উচ্চ বিদ্যালয় পরিদর্শন এবং শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

এসময় তিনি শিক্ষক -কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগ সরকার এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রতিষ্ঠানের রূপ দিয়েছিল। নিজের স্বার্থ হাসিলের জন্য তারা শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। শিক্ষাব্যবস্থা ধ্বংস করার জন্য যা যা করার দরকার তাই করে আসছিল। কিন্তু ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। এই নতুন বাংলাদেশে কোন দুর্নীতি থাকবে না। আপনারা স্বাধীনভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালনা করতে পারবেন। আপনাদের জন্য আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা মনোযোগ দিয়ে পড়ালেখা কর। নিজেকে প্রতিষ্ঠিত করো একজন ভালো মানুষ হিসেবে। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। এই বাংলাদেশ সুন্দরভাবে পরিচালনা করার জন্য তোমরা একদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এ সময় দিনাজপুর জেলা বিএনপি’র উপদেষ্টা রবিউল গনি, দিনাজপুর জেলা বিএনপি’র বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ভিপি হামিদুর রহমান, বিরল উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম, বিরল উপজেলা বিএনপি’র সাবেক সমবায় বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল হাকিম, বিরল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু আল ইমরান প্রধান, ১০ নং রানীপুকুর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুমন রেজা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, ১০ নং রানীপুকুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নুর হোসেনসহ বিএনপি’র অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/