• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

সিরাজগঞ্জে সরকারি রাস্তা দখল দোকানঘর নির্মাণের অভিযোগ

মোঃইয়াছিন আলী সিরাজ গনজ / ১৪১ Time View
Update : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

 

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বিনানই বাজার এলাকায় চলাচলের সরকারি রাস্তার
জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করা হয়েছে। এতে জনসাধারণসহ যানবাহন
চলাচল বিঘ্নিত হচ্ছে। উপজেলা প্রকৌশলী বরাবর ব্যবসায়ী আব্দুল মতিনের
বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগে প্রকাশ, উক্ত বাজার এলাকায়
সরকারি মাটি ভরাটকৃত রাস্তার জায়গা দখল করে একাধিক দোকানঘর নির্মাণ
করেছে স্থানীয় ব্যবসায়ী আব্দুল মতিন। দোকানঘর নির্মাণের সময় এলাকাবাসী
বাধা দিলেও কর্ণপাত করেননি তিনি। এমনকি সংবাদকর্মীসহ অনেকে এ বিষয়ে
জানতে চাইলে ক্ষেপে যান ওই ব্যবসায়ী। স্থানীয়রা বলেন, রাস্তা থেকে দোকানঘর না
সরানোয় এলাকার মানুষদের চলাচলে বিঘ্ন ঘটছে। এ রাস্তা সংলগ্ন এলাকায়
কয়েক হাজার মানুষের বসবাস এবং বিকল্প রাস্তা না থাকায় জনসাধারণের চলাচলও এ
রাস্তা দিয়ে। চরাঞ্চলের মানুষের জনস্বার্থে আমরা রাস্তা চাই। এ রাস্তার জায়গায়
নির্মিত দোকানঘর অপসারণ না হলে চলাচলে চরম দূর্ভোগের সৃষ্টি হবে। এজন্য
তার বিরুদ্ধে রোববার এ অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত আব্দুল মতিন
সাংবাদিকদের বলেন, রাস্তার প্রায় সম্পূর্ণই আমার। এজন্য দোকানঘর নির্মাণ
করা হয়েছে। এ নিয়ে কোন অভিযোগের প্রশ্নই ওঠে না। চৌহালী থানার ওসি
জিয়াউর রহমান বলেন, সরকারি রাস্তা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের বিধান
নেই। যেহেতু সরকার জনস্বার্থে এ রাস্তা নির্মাণ করেছে। এ ঘটনায় খবর পেয়ে
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। সরকারি রাস্তায় দোকানঘর নির্মিত হয়েছে
কিনা সে বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/