• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

শরণখোলায় শুকরের কামড়ে তিন ভাই আহত

রাজিব হোসেন, ক্রাইম রিপোর্টার / ২১৭ Time View
Update : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

বাগেরহাটের শরণখোলা উপজেলায় বন্য শূকরের আক্রমণে আপন ৩ ভাই আহত হয়েছেন। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার ৩নং রায়েন্দা ইউনিয়নের উত্তর তাফালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের শরণখোলা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, সুন্দরবন থেকে একটি শুকর খাবারের সন্ধানে উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের বাসিন্দা ও গ্রাম পুলিশ কবির মোল্লার বাড়ির রান্না ঘরে ঢুকে পড়ে। এ সময় কবির মোল্লা শুকরটিকে তাড়াতে গেলে ক্ষিপ্ত হয়ে কবির মোল্লা(৩৮ ), তার আপন ভাই ওমর মোল্লা (৩২) ও মাসুদ মোল্লা(২৮) কে কামড়ে আহত করে। এদের মধ্যে ওমর মোল্লা আঘাত গুরুতর। আহতদের শরণখোলা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, প্রায়ই সুন্দরবন থেকে শূকরের দল পালাক্রমে লোকালয়ে এসে ফসলি জমি নষ্ট করে এবং অনেক সময় এলাকাবাসির বাড়ি ঘরের ক্ষতি সাধন করে।

এ ব্যাপারে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আসফাক হোসেন বলেন, একজনের আঘাত কিছুটা গুরুতর হলেও তিনি শংকা মুক্ত। অন্য দুইজনও স্বাভাবিক আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/