মুহাম্মদ আরিফ: স্টাফ রিপোর্টার
ভোলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৫ জন কে আটক করা হয়েছে।
বুধবার ( ২ অক্টোবর) রাত ৯ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার বাপ্তার পাইলট এলাকায় এক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিল, গাঁজা ও ইয়াবাসহ মো: শহিদ ব্যাপারী সহ মোট -৫ মাদক ব্যবসায়ী কে আটক করে যৌথ-বাহিনী। এ সময় তাদের কাছ থেকে ২৮ কেজি ৫শ গ্রাম গাঁজা, ১৮৭ বোতল ফেন্সডিল, ১৭ পিস ইয়াবা, নগদ ৩২ হাজার ৮০ টাকা ও ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন- রিপন (২৪), আরিফ (২২), রাজিব (২২), শাকিব (২৫) ও সহিদ (৪৫) তাদের বাড়ি বাপ্তা পাইলট এলাকায়।
নৌ কন্টিনজেন্টের লেফটেন্যান্ট মুফতাদি উল ইসলাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে যায়, সেখানে মাদক কারবারি শহিদুলের গোপন আস্তানায় অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে।
আটককৃতদের এবং জব্দকৃত মাদক ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ভোলা সদর থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
https://slotbet.online/