• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ কুতুব উদ্দীন এর বিদায় সংবর্ধনা

খান মোঃ আতিকুর রহমান / ১২৯ Time View
Update : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

খান মোঃ আতিকুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মরত সিনিয়র প্রফেসর ড. মোঃ কুতুব উদ্দীন এর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ৩০ সেপ্টেম্বর সোমবার দুপুর সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত থেকে বক্তৃতা রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। এসময় শিক্ষক সমিতির আয়োজনে বিদায়ী শিক্ষক প্রফেসর ড. মোঃ কুতুব উদ্দীনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন উপস্থিত শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ আব্দুল হাসিব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন। অনুষ্ঠানে বিদায়ী প্রফেসর ড. মোঃ কুতুব উদ্দিন এর বর্নাঢ্য শিক্ষকতা জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে উপস্থিত শিক্ষকগণ তাদের বক্তব্যের মধ্যে আলোকপাত করেন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রফেসর ড. মোঃ কুতুব উদ্দিন তার বর্নাঢ্য শিক্ষাকতা জীবনে পিএইচ.ডি এবং এম.এসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের বহু শিক্ষার্থীর সুপারভাইজার হিসেবে সুপারভিশন করেছেন। এছাড়া তিনি বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি, হল প্রভোস্ট, বিভাগীয় প্রধান, একাডেমিক কাউন্সিলের সদস্য, সিন্ডিকেট মেম্বার সহ অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/