• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

শেখ হাসিনার পতনের প্রধান কারিগর – ড: ইউনুস বিশ্বের কাছে ফাঁস করলেন গোপন কথা

এ বি অপু, বিশেষ প্রতিনিধি ও সিলেট ব‍্যুরো চিফ / ৪৬৩ Time View
Update : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

প্রধান উপদেষ্টা ড: মো: ইউনুস বলেছেন, ‘শেখ হাসিনাকে গদিচ্যুত করতে আঁটঘাট বেঁধে নামা হয়েছিল। গণ অভ্যুত্থানের জন্য আগাম পরিকল্পনা করা হয়েছিল। ‘

 

কেন শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল? কেন ই বা তাঁকে দেশ ছেড়ে পালাতে হয়েছিল?

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ড: ইউনুস বর্তমানে রয়েছেন আমেরিকায়। নিউইয়র্কের জ্যাকসন হাইটসে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন তাঁর দীর্ঘদিনের বন্ধু ইউনুসকে এক অনুষ্ঠানে সংবর্ধনা দেন। ‘ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ’ সংস্থা আয়োজিত সেই অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও উপস্থিত ছিলেন।

 

সেই অনুষ্ঠানেই মো: ইউনুস জানিয়েছেন, ‘শেখ হাসিনাকে গদিচ্যুত করতে আঁটঘাট বেঁধে নামা হয়েছিল।

গণঅভ্যুত্থানের জন্য আগাম পরিকল্পনা হয়েছিল। ‘ তিনি বলেন, গোটা পর্বে কাজ করেছে এক অদৃশ্য হাত। কেউ এটা প্রকাশ করতে পারেনি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং গণ অভ‍্যুত্থানের পিছনে আসল নেতৃত্বে কে ছিলেন? এরপর নিজেই বলেন, মাহফুজ আবদুল্লাহ।

 

কে এই মাহফুজ আবদুল্লাহ? এই মুহূর্তে মাহফুজ আবদুল্লাহ ইউনুসের বিশেষ সহকারী। প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পরই তিনি মাহফুজকে নিয়োগ করেছেন। ৩০ বছরের এই যুবকই ছাত্রদের আন্দোলনকে চালনা, কর্মসূচি তৈরি, এমনকি শ্লোগান তৈরির কাজও করেছেন এই মাহফুজ। তবে গোটা আন্দোলনে তিনি প্রকাশ্যে এসেছেন খুবই কম। উক্ত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, গোটা আন্দোলনের কর্তৃত্বের ভার নিজের হাতে রাখলেও মাহফুজ দলবদ্ধ কাজে বিশ্বাসী।

মাহফুজের জন্ম বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার রামগড় উপজেলার ইচ্ছাপুর গ্রামে। তিনি স্কুলের পড়াশুনো শেষ করেছেন মাদ্রাসায়। ২০১৫ সালে তিনি ঢাকায় চলে আসেন। কলেজ জীবন শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগ থেকে এমএ পাশ করেন। পড়াশুনার পাশাপাশি সে লেখালেখির জগতের সঙ্গে যুক্ত। ছাত্র আন্দোলনের জনসংযোগ কমিটির একজন সমন্বয়ক ছিলেন তিনি।

ড: ইউনুস মঞ্চে তিন ছাত্র নেতাকে দর্শকদের সঙ্গে আলাপ করিয়ে দেন। তিনি বলেন, ছাত্ররাই বাংলাদেশে পরিবর্তন এনেছে। এই আন্দোলন থেকে গোটা বিশ্বের শিখার আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/