মোঃ জাহিদুল ইসলাম শিহাব, সন্দ্বীপ, চট্টগ্রাম
সন্দ্বীপ উপজেলার রহমতপুর ইউনিয়নের শ্যামল কলোনিতে নৌবাহিনী কন্টিনজেন্ট সন্দ্বীপ ও কোস্টগার্ডের সদস্যরা অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ টাকা, ইয়াবা ও দেশি অস্থ উদ্ধার করে।
পরবর্তীতে সূত্র মতে জানা যায় মাদক সম্রাট রাশেদ এর বাসায় তল্লাশী চালিয়ে ইয়াবা, ০৭ টি দেশীয় অস্ত্র, ০৫ টি মোবাইল ফোন ও ১৩ লক্ষ ৪৩ হাজার টাকা উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা। মাদক সম্রাট রাশেদ ও তার অনুসারীরা দীর্ঘদিন যাবৎ সন্দ্বীপের বিভিন্নস্থানে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। তার বিরুদ্ধে সন্দ্বীপ থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে।
এই সময় নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্দ্বীপের চিহ্নিত মাদক সম্রাট রাশেদ ও তার অনুসারীরা পালিয়ে যায়।
থানায় তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। সে সন্দ্বীপে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এই ব্যবসা চালিয়ে আসছে। উদ্ধারকৃত টাকা সরকারি কোষাগারে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ মোবাইল ফোনসমূহ সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতে নিয়ন্ত্রণে নৌবাহিনীর নিয়মিত টহল অব্যাহত থাকবে।
https://slotbet.online/