মুশফাকুর রহমান সিলেট জেলা প্রতিনিধি
বিয়ানীবাজার থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. এনামুল হক চৌধুরী। যোগদান পরবর্তী বিয়ানীবাজারে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সন্ধ্যায় বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জের কক্ষে অনুষ্ঠিত সভায় ওসি মো. এনামুল হক চৌধুরী বলেন, বিয়ানীবাজারকে বাসযোগ্য জনপদ এবং অপরাধমুক্ত করা হবে। পুলিশের হারানো সুনাম ফিরিয়ে এনে আস্থার প্রতীক হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো। কোন নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হয় সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে।
মতবিনিময় কালে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক মিলাদ মো: জয়নুল, প্রেসক্লাবের সহ-সভাপতি হাসান শাহরিয়ার, যুগ্ম সম্পাদক শাহীন আলম হৃদয়, কোষাধ্যক্ষ মুকিত মোহাম্মদ, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এম এ ওমর, সহ-সভাপতি সাদিক হোসেন এপলু, সাধারণ সম্পাদক আমিনুল হক দিলু, ম্যাপ টিভির সিইও
সৈয়দ মনজুর হোসেন বাবু, মুশফাকুর রহমান, এহছানুল হক, আলম শাওন, সাপ্তাহিক দিবালোক পত্রিকার ইমাম হাসনাত সাজু প্রমুখ।
সম্প্রতি বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) অকিল উদ্দিন আহমদকে ২৮ দিনের মাথায় অন্যত্র বদলী করা হলে গত রোববার (২২ সেপ্টেম্বর) সকালে ওসি এনামুল চৌধুরী তার স্থলাভিষিক্ত হন। নতুন ওসি হিসেবে সিলেট জেলায় যোগদানপূর্ব তিনি চাঁদপুর জেলায় ডিবিতে কর্মরত ছিলেন।
মো. এনামুল হক চৌধুরী ২০০৬ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে উপ-পরিদর্শক (এসআই) পদে যোগদান করেন। নেত্রকোনা জেলার মদন উপজেলার সম্রান্ত মুসলিম পরিবারে তাঁর জন্ম ও বেড়ে ওঠা। তিনি সৈয়দ আলী আহমদ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, হাজি আব্দুল আজিজ খান কলেজ থেকে এইচএসসি ও কেন্দুয়া ডিগ্রি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন।
https://slotbet.online/