• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

নাজির হাটে অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই  

মোঃ জাহিদুল ইসলাম শিহাব / ১৮৯ Time View
Update : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

মোঃ জাহিদুল ইসলাম শিহাব, সন্দ্বীপ, চট্টগ্রাম

সন্দ্বীপ উপজেলার পৌরসভা ৬ নং ওয়ার্ড নাজির হাটে অগ্নিকাণ্ডে রবিবার রাত ৮.৩০ মিনিটে ৪ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তাৎক্ষনিক খবর পেয়ে সন্দ্বীপ উপজেলা ফায়ার সার্ভিসের একটি টিম ৯ টার সময়  নাজির হাটে পৌঁছে রাত সাড়ে ১০ টায় আগুন সম্পন্ন নিয়ন্ত্রণে আনে।

আপরদিকে দেখা যায় ঘটনার খবর পেয়ে সন্দ্বীপ থানা পুলিশের একটি টিম  ফায়ার সার্ভিসের পাশাপাশি তারা ও আগুন নিয়ন্ত্রণের কাজ করে। অগ্নিকাণ্ডের স্থানে  রাত ১০.২০ মিনিটে বাংলাদেশ নৌ বাহিনীর ১টি টিম এসে আশে পাশের  সবাইকে সড়িয়ে দেয়।

আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান গুলো হলো রিমন বনিকের লিজা জুয়েলার্স, আশিকের কোকারিজ দোকান, এরশাদের সওদাগরের হার্ডওয়ার গুদাম, ও শামীমের মুদি দোকান।

এদিকে আগুন লাগার খবর পেয়ে সন্দ্বীপ বিদ্যুৎ বিতরণ বিভাগ দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিলে কয়েক ঘন্টায় অন্ধকারে থাকে উত্তর সন্দ্বীপের মানুষ।

নাজির হাট ব্যবসা কমিটির সাধারণ সম্পাদক মোঃ এরশাদ জানান রিমন বণিক আমার দোকান থেকে একটি গ্যাস সিলেন্ডার আনে তার দোকানে সে এ সম্পর্ক অভিজ্ঞ না হয়ে গ্যাসের মুখ উল্টো খুললেই আগুন ছড়িয়ে পড়ে তাতে মূহুর্তে ৪ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

সন্দ্বীপ উপজেলা ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত  ষ্টেশন অফিসার মাঈন উদ্দিন বলেন আমরা ১ ঘন্টা পর্যন্ত আগুন নিবারকের কাজ করছি, প্রথমিক তথ্য মতে জানতে পেড়েছি একটি গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সুত্র পাত, কত টাকা ক্ষয় ক্ষতি হয়েছে পরে জানাতে পারবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/