• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম
ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে অবৈধ বিস্ফোরক দ্রব্যসহ আটক ১

মো:মিশিকুল মন্ডল ,স্টাফ রিপোর্টার / ১২০ Time View
Update : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

জয়পুরহাট র‌্যাব-৫, নওগাঁ জেলার সদর থানাধীন পুরতান মাছ বাজার (মসলা পট্টি) কাজী মার্কেটের তৃতীয় তলায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার বিস্ফোরক দ্রব্যসহ একজনকে আটক করেছে র‌্যাব-৫ জয়পুরহাট। আটককৃতের নাম- শ্রী রোপম কুমার (৩৫),

 

সোমবার র‌্যাব-৫ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল রোপম ও সালাউদ্দিন এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫-সেপ্টেম্বর দিবাগত রাতে নওগাঁ জেলার সদর থানাধীন পুরতান মাছ বাজার (মসলা পট্টি) কাজী মার্কেটের তৃতীয় তলায় র‌্যাবের একটি আভিযানিক দল অভিযান পরিচালনাকালে রোপম এর ভাড়াকৃত গোডাউনে অবৈধ বিস্ফোরক দ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় হাতেনাতে আটক করে এবং সালাউদ্দিন কৌশলে পালিয়ে যায়। আটক রোপম প্রকাশ্যে স্বীকার করে যে, সে এবং পলাতক আসামী সালাউদ্দিন দীর্ঘদিন যাবত নাশকতা ও ভয়ভীতি প্রদর্শনের কাজে ব্যবহৃত বিক্রয়ের উদ্দেশ্যে বিস্ফোরক দ্রব্যাদি অবৈধভাবে সংগ্রহপূর্বক ভাড়াকৃত নিজ নিজ গোডাউনে রেখে বিক্রয় করে আসছিল যা বিস্ফোরক দ্রব্যাদি আইন-১৯০৮ অনুযায়ী অপরাধযোগ্য। পরবর্তীতে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে রোপম ও সালাউদ্দিন এর গোডাউনে রক্ষিত ৫৫৩.৭ কেজি অবৈধ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃত আসামী রোপম একজন চিহ্নিত অবৈধ বিস্ফোরক ব্যবসায়ী। সে সিলেট, শায়েস্তাগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চা পাতার নাম করে অবৈধ বিস্ফোরক দ্রব্য সংগ্রহ এবং নওগাঁ ও পার্শ্ববর্তী জেলার সীমান্ত এলাকা হতে অবৈধ বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করতঃ সালাউদ্দিন এর সাথে যোগসাজসে নওগাঁসহ পার্শ্ববর্তী জেলাসমুহে ও দেশের বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারী বিক্রি করতো বলে জানা যায়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/