• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

সাংবাদিককে হত‍্যার হুমকি

Reporter Name / ৩৫০ Time View
Update : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান মাদক সাম্ম্রাজ‍্যের কথিত গডফাদার চা শ‍্রমিক পঞ্চায়েত কমিটির সভাপতি খোকন পানতাতী ‘জাতীয় দৈনিক বাংলার দূত’ পত্রিকার বিশেষ প্রতিনিধি ও ব‍্যুরো চিফ অপরাজিত বিশ্বাস (এবি অপু) কে মুঠোফোনে হত‍্যার হুমকি দিয়েছে।
জানা গেছে, তেলিয়াপাড়া চা বাগানে প্রশাসনের নাকের ডগায় অবৈধ মাদক ফেন্সিডিল, গাজা, ও ভারতীয় মদের রমরমা ব‍্যবসা চলছে গত ১৫ বছর ধরে। জনশ্রুতি আছে ঐ বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি স্বঘোষিত ডন খোকন পানতাতী শ্রমিক নেতা ও মাদকবিরোধী মুখোশ পড়ে দীর্ঘদিন ধরে ঐ এলাকার মাদক কারবারিদের আশ্রয় ও মদদ দিয়ে আসছে। এমনকি অতীতে জেলা মাদকদ্রব‍্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিমের উপর সহিংস হামলা করে মারাত্মক ভাবে তাদের আহত করে তুফান পানতাতী নামক এক মাদক কারবারিকে ছিনিয়ে নিয়ে যাওয়ার মত ভয়াবহ ঘটনার পিছনেও তার ইন্ধন ছিল বলে জানা যায়।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর ), রাত সোয়া দশটায় খোকন পানতাতী তার বিরুদ্ধে বিগত আওয়ামীলীগ সরকারের প্রভাব দেখিয়ে মাদকসহ বিভিন্ন অপরাধের তদন্ত হচ্ছে সন্দেহে মুঠোফোনে ‘জাতীয় দৈনিক বাংলার দূত’ এর সাংবাদিক এবি অপুকে হত‍্যার হুমকি দেয়। সে এও বলে তার দল ক্ষমতায় নেই তাতে সে ভয় পায় না, তার হাত অনেক লম্বা, সে কি করতে পারে সে সম্পর্কে সাংবাদিক অপুর কোন ধারনাই নেই।
অন‍্যদিকে, সাংবাদিক অপু জানান, সে বা তার প্রতিষ্ঠান এরকম কোন তদন্তের সাথে বর্তমানে জড়িত নন।
হত‍্যার হুমকি পেয়ে সাংবাদিক অপু মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/