• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম
কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ

ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক মূর্তিসহ তিনজন প্রতারক (জ্বীনের বাদশা) গ্রেফতার

আবু বকর সিদ্দিক স্বপন / ১৯২ Time View
Update : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ

গত ০১/০৯/২০২৪ খ্রিঃ মোছাঃ বিথি (২৮) নামের একজন ভুক্তভোগীকে মোবাইল ফোনে অজ্ঞাতনামা ব্যক্তি গভীর রাতে কল করে। অভিযোগকারী ফোন রিসিভ করলে ভৌতিক শব্দ শুনতে পায় এবং অপরপ্রান্ত থেকে বলে “আমি মানুষ না, আমি জ্বীন, তুই জ্বীনের সাথে কথা বলছিস মা।” তখন রাত গভীর হওয়ায় এবং ভৌতিক শব্দ শুনে ভুক্তভোগী ভয় পায়। তখন পরিচয় দেয় “আমি জ্বীনের বাদশা কহিকাপ নগরীর ভাসমান মসজিদ থেকে বলছি। তুই তোর পরিচয় দে মা, তোর মঙ্গল হবে অথবা তুই তোর পরিবারসহ এখনি ধ্বংস হয়ে যাবি।” ভুক্তভোগীর স্বামী বিদেশ থাকায় এবং একটি মাত্র কন্যা সন্তান হওয়ায় ভুক্তভোগী ভয় পেয়ে তার পরিবারে সকল তথ্য দিয়ে দেয়। তখন জ্বীনের বাদশা পরিচয়দানকারী বলে তুই জায়নামাজ, কোরআন ও অন্যান্য সামগ্রী কেনার জন্য আগামীকাল সকালে নগদের মাধ্যমে ২০,০০০/-টাকা না দিলে পরিবারসহ ধ্বংস হয়ে যাওয়ার ভয় দেখায়। স্বামী-সন্তানের ক্ষতির ভয়ে বাদী জ্বীনের বাদশার কথা মত ২০,০০০/-টাকা জ্বীনের বাদশার নগদে প্রেরন করে।

পরবর্তীতে ভুক্তভোগী উক্ত বিষয় সংক্রান্তে পুলিশ সুপার, ঝিনাইদহের নিকট অভিযোগ করলে পুলিশ সুপার, ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল’কে উক্ত অভিযোগটি তদন্তের জন্য নির্দেশ প্রদান করেন। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর একটি চৌকস টীম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জ্বীনের বাদশা পরিচয়দানকারী আন্তঃ জেলা প্রতারক চক্রের সদস্য, তারা উক্ত চক্রটিকে গ্রেফতার করার জন্য তৎপর হয়। অভিযোগকারীকে দিয়ে তারা চক্রটিকে গ্রেফতারের জন্য ফাঁদ পাতে। এক পর্যায়ে অদ্য ০৪/০৯/২০২৪ খ্রিঃ তারিখে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর সদস্যরা ঝিনাইদহ সদর থানাধীন বাসটার্মিনাল একালায় অভিযান পরিচালনা করে বাদীর কাছে কথিত মূর্তি লেনদেনের সময় জ্বীনের বাদশার ০৩ (তিন) সদস্য ১। নূর আলম (২৩), পিতা- আজিজর রহমান, ২। মোঃ মামুন হোসেন (৩৪), পিতা-আবু বকর সিদ্দিক, ৩। সাইফুল (৩৫), পিতা-দুলা দুলু, সর্ব সাং-সমসপাড়া, থানা-গোবিন্দগঞ্জ, জেলা-গাইবান্ধাদেরকে হাতে নাতে গ্রেফতার করে। রেকর্ড পত্র পর্যালোচনায় দেখা যায় প্রতারক চক্রদের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। প্রতারকদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/