মাগুরা সদর থানার ওসি মেহেদী রাসেলকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবিতে নবাগত জেলা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দিয়েছেন মাগুরা বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রছাত্রীরা।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১ টায় জেলার সাধারণ ছাত্রছাত্রীরা একটি মিছিল নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে আসে।সেখান থেকে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল পুলিশ সুপারের কক্ষে গিয়ে ৪ ও ৫ (আগস্ট)তারিখে ছাত্রদের উপর পুলিশ আওয়ামীলীগের নির্যাতনের তথ্য উপস্থাপন করেন এবং তাদের দুই দফা দাবী সম্বলিত একটি স্মারকলিপি পুলিশ সুপারের নিকট জমা দেন।
দাবী সমুহ হলো-১. মাগুরা সদর থানার ওসি যার হাত ছাত্র জনতার রক্তে রঞ্জিত ও ছাত্রদের টর্চার কারাী মোঃ মেহেদী রাসেলকে ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার।
২. মাগুরায় ৪ ও ৫ আগস্টে আওয়ামীলীগ কর্তৃক হত্যাকান্ডের জন্য পুলিশবাদী মামলা করা ও সন্ত্রাসীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা।পরে ছাত্রদের পক্ষ থেকে সাদেকুর রহমান খান বলেন, গত ৪ ও ৫ আগষ্ট মাগুরায় পুলিশ কর্তৃক ছাত্রদের উপর হামলা ও নির্যাতনের মদদদাতা সদর থানার ওসি মোঃ মেহদী রাসেলকে ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার চেয়েছি পরে পুলিশ সুপারের সাথে আলোচনার মাধ্যমে সময় ৩ দিন করা হয়েছে। এর মধ্যে যদি আমাদের দাবী মানা না হয় তবে আমরা আরো দূর্বার আন্দোলন করতে বাধ্য হবো আর তখন এর যাবতীয় দায় দায়িত্ব প্রশাসনকেই নিতে হবে।
https://slotbet.online/