• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

ফুলে দিয়ে বরণ করে প্রধান শিক্ষককে স্কুলে ফেরালো শিক্ষার্থীরা 

মোঃ মুসলিম বিরল , (দিনাজপুর) প্রতিনিধি / ১৮৩ Time View
Update : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

স্বৈরাচারী সরকারের পতনের পর চারদিকে যখন শিক্ষার্থীদের দাবির মুখে প্রতিষ্ঠান প্রধানরা পদত্যাগ করছেন তখন ভিন্ন চিত্র দেখা গেছে দিনাজপুর বিরল উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়নের কামদেবপুর উচ্চ বিদ্যালয়ে।

প্রধান শিক্ষকের অনুপস্থিততে তালা ঝুলিয়ে দেয়। অবশেষে শিক্ষার্থীদের চাপের মুখে খুলে দেয়া হয় সেই তালা।

রবিবার(১ সেপ্টেম্বর) সকালে কামদেব পুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রধান শিক্ষক সেলিম মাস্টারের বাড়ি থেকে স্কুলে নিয়ে আসেন।

এর আগে গত ২১ আগস্ট প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দেয়া হয়।

কামদেব পুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান,,

আমাদের প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে আমাদের স্কুল সুন্দর ভাবে পরিচালনা করে আসছেন। কিন্তু গত ২১আগস্ট যখন শিক্ষাবোর্ডে স্কুলের কাজে যান, তখন অজ্ঞাত কিছু ব্যাক্তি স্যারের নামে অভিযোগ তুলে তার রুমে তালা ঝুলিয়ে দেন। আমাদের অন্যান্য শিক্ষকগণও এজন্য মর্মাহত। আজকে আমরা সব শিক্ষার্থীরা একত্রিত হয়ে স্যারকে ফুলের মালা দিয়ে বরণ করে আবারো তার আসনে বসিয়ে দিয়েছি। সবখানেই প্রধান শিক্ষকের পদত্যাগের জন্য আন্দোলন করছে। কিন্তু আমরা তো স্যারের পদত্যাগ চাই না। আমাদের কাছে স্যার অনেক ভালো মানুষ। সবসময় আমাদের শিক্ষার ও স্কুলের উন্নয়ন করেছেন।

 

স্কুলের প্রধান শিক্ষক সেলিম মাস্টার জানান,,

গত ২১ আগস্ট স্কুলের কাজে শিক্ষাবোর্ডে যাই। এসময় ফোনে জানতে পারি আমার কক্ষে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। এর আগেও অসুস্থতার জন্য ছুটির আবেদন করি। তারপর থেকে আমি ছুটিতে ছিলাম। আজকে স্কুলের শিক্ষক -শিক্ষার্থীদের অনুরোধে স্কুলে আসি। শিক্ষার্থীরা আমাকে ফুল দিয়ে বরণ করে নেয়। আমি সকল শিক্ষক শিক্ষিকাগণ, অভিভাবক, ম্যানেজিং কমিটির সাথে আলোচনা করে স্কুলের উন্নয়নের কাজ অব্যাহত রাখব। পাশাপাশি শিক্ষার্থীরা কয়েকটি দাবি জানিয়েছে, সেই দাবিসমুহ বাস্তবায়ন করে লেখা পড়ার মান বজায় রেখে স্কুলের সার্বিক উন্নয়নে কাজ করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/