• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

টেকনিশিয়ান পদে চাকুরী দেওয়ার নামে প্রতারণার অভিযোগ প্রাণী সম্পদ কর্মকর্তা ও উপ-সহাকারীর বিরুদ্ধে 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি / ১৩৩ Time View
Update : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

ময়মনসিংহের নান্দাইলে কৃত্রিম প্রজনন টেকনিশিয়ান পদে চাকুরী দেওয়ার নামে নান্দাইল প্রাণী সম্পদ অফিসের প্রাণী সম্পদ কর্মকর্তা হারুন অর রশিদ, উপসহকারী প্রাণী সম্পদ (সম্প্রসারণ) কর্মকর্তা মো.জসিম উদ্দিন ও ঘাস সম্প্রসারণ প্রকল্পের কর্মী মো.খায়রুল ইসলাম মুরাদের বিরুদ্ধে টাকা নিয়ে প্রতারণা অভিযোগে উঠেছে। এঘটনায় দুই ভোক্তভোগী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছে।

 

 

অভিযোগ সূত্রে জানা গেছে- নান্দাইল উপজেলার কৃত্রিম প্রজনন টেকনিশিয়ান পদে চাকুরী দেওয়ার নামে গত বছরের ৫ সেপ্টেম্বর উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চর কামটখালী গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র মোকারম হোসেন মানিকের নিকট থেকে ২ লাখ ২০ হাজার টাকা এবং সিংরইল ইউনিয়নের আব্দুল কদ্দুসের পুত্র ওমর ফারুকের নিকট থেকে ২ লাখ টাকা নেয় প্রাণী সম্পদ (সম্প্রসারণ) কর্মকর্তা, উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা ও ঘাস সম্প্রসারণ প্রকল্পের কর্মী।

 

 

দীর্ঘদিন অতিবাহিত হলেও চাকুরী না পেয়ে টাকা ফেরত চাওয়ায় দুই ভোক্তভোগীকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানোর হুমকি দেয়।

 

 

উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মো.জসিম উদ্দিন বলেন – এমন অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। এ বিষয়ে স্যার (প্রাণী সম্পদ কর্মকর্তা) নিকট জানতে পারেন।

 

 

নান্দাইল উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হারুন অর-রশিদ বলেন – বিষয়টি আমার জানা নেই। উপ-সহকারী সম্প্রসারণ কর্মকর্তা তারা হয়তো জানে।

 

 

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কৃষ্ণ পাল বলেন- এমন একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি দেখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/