• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

ছাতকে মৎস্য খামারের মাছ লুট ও অগ্নিসংযোগ

সেলিম মাহবুব , স্টাফ রিপোর্টার / ১১৯ Time View
Update : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

ছাতকে আওয়ামীলীগ নেতা এড. আশিক আলী মালিকানাধীন ফিশারীজ এন্ড এগ্রো ফার্ম লিমিটেড নামক প্রতিষ্ঠানের মাছ লুট এবং প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোরে উপজেলার নোয়ারাই ইউনিয়নের মৌলা ফিশারীজ এন্ড এগ্রো ফার্ম লিমিটেডে এ ঘটনা ঘটে। ফার্মের ম্যানেজার মখলিছুর রহমান জানান, ২৫ একর ভুমির উপর প্রতিষ্ঠিত এবং দুটি অংশে বিভক্ত খামার দুটিতে রয়েছে ১৭টি পুকুর এবং একটি হ্যাচারি। একটি হতে অপর খামারের দূরত্ব প্রায় আধ কিলোমিটার হওয়ায় দুই অংশে রাতে পাহারা দেয়ার জন্য রয়েছে পৃথক দু’জন নৈশ প্রহরী। মঙ্গলবার একটি অংশের প্রহরী পারিবারিক সমস্যাজনীত কারনে ছুটিতে চলে যায়। ওই রাতে তিনি নিজে এবং অপর নৈশ প্রহরীকে নিয়ে রাতভর দু’ খামার পাহারা দিয়ে শেষ রাতে এসে ঘুমিয়ে পড়েন তারা। নৈশ প্রহরী না থাকার সুবাধে ভোরের দিকে একদল দুর্বৃত্ত খামারের মাছ লুটে নিয়ে যায়। এসময় প্রহরীর থাকার ও মাছের খাবার রাখার ঘরে আগুন লাগিয়ে দেয় তারা। মাছ লুট, ঘরসহ মাছের খাবার পুড়ে যাওযায় প্রায় ৬ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে ফার্মের ম্যানেজার জানিয়েছেন। তিনি জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে খামারের পরিচালক এড. আশিক আলী এখানে আসেন না। মামলার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। ছাতক থানার অফিসার ইনচার্জ শাহ আলম জানান, এ বিষয়ে থানায় কোনো সংবাদ বা অভিযোগ আসেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/