• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরীপুর পৌর শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে

মোঃ কামরুল হাসান লিটন স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ) / ১৬০ Time View
Update : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪

বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহের গৌরীপুর পৌর শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে পৌর শহরের ইসলামাবাদ সিনিয়র মাদরাসায় এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরীপুর উপজেলা শাখার বায়তুল মাল সম্পাদক আব্দুল বারী।

 

তিনি বলেন,’ জামায়াতে ইসলামী কখনো ধ্বংসাত্মক কাজে জড়িত ছিল না, এখনো নেই। জামায়াতে ইসলামী সর্বদাই গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন করেছে। কিন্ত শেখ হাসিনার সরকার গত ১৫ বছর আমাদের দলের নেতা-কর্মীদের ওপর যে অন্যায়-অত্যাচার ও দমন-পীড়ন করেছে, সেটা আর কোন দলের ওপর করা হয়নি। জামায়াতে ইসলামের শীর্ষ নেতাদেরও ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে’।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরীপুর পৌর শাখার সভাপতি হাফেজ আবু ইউসুফ বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা ‘লক্ষণ সেনের’ মতো দেশে ছেড়ে পালিয়ে গেছেন। কিন্ত জামায়াতে ইসলামের নেতারা কখনো দেশ ত্যাগ করেনি। আমরা সুখী সমৃদ্ধ দেশ গড়তে চাই। বৈষম্যহীন সমাজ গড়তে চায় জামায়াতে ইসলামী। তবে ইসলামের অনুশাসন ছাড়া বৈষম্য দূর করা সম্ভব না।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌরসভা ৮ নং ওয়ার্ড সভাপতি মোখলেছুর রহমান বলেন, আমরা হিংসার রাজনীতি ও বিভক্তির রাজনীতির কবর দিতে চাই।  কোনো বিষয়ে আমরা জাতির বিভক্তি চাই না। সব ক্ষেত্রে আমার চাই জাতি ঐক্যবদ্ধ থাকুক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে আশা-আকাঙ্খা নিয়ে স্বৈরচারের পতন ঘটিয়েছে। আমরা সেই আশা-আকাঙ্খা বাস্তবায়নে কাজ করে যাবে।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরীপুর পৌর শাখার  সেক্রেটারি মাওলানা শরীফুল ইসলামের সঞ্চালানায় কর্মীসভায় বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার কর্ম পরিষদ সদস্য মহসীন আলম সুজন, বাংলাদেশ জামায়াতে ইসলামী  পৌরসভা ৮ নং ওয়ার্ড সভাপতি মোখলেছুর রহমান, ৩ নং ওয়ার্ড সভাপতি মাজহারুল ইসলাম, ৫ নং ওয়ার্ড সভাপতি হাফেজ আইয়ুব আলী,  বাংলাদেশ জামায়াতে ইসলামী ডৌহাখলা ইউনিয়ন শাখার আমির মাওলানা ফজলুল হক, বোকাইনগর ইউনিয়ন সেক্রেটারি আনিসুর রহমান, ডা. আব্দুন নূর, জাহাঙ্গীর আলম, টিপু মুনশী, আল-আমিন, মাওলানা বেলাল হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/