• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

প্রধান উপদেষ্টা ইউনুসকে ফোন করলো পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবি অপু, বিশেষ প্রতিনিধি ও ব্যুরো চিফ, সিলেট / ২৬৮ Time View
Update : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪

পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণ করায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শুক্রবার (৩০ আগস্ট), টেলিফোনে প্রধান উপদেষ্টাকে তার শুভ কামনা জানান এবং দক্ষিণ এশিয়ার এই দুই দেশের সৌহার্দ্য তাদের জনগণের স্বার্থে বাস্তবিক সহযোগিতায় রূপান্তরিত হবে বলে আশা প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং একথা জানায়, প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করায় ফোন কল এবং অভিনন্দন বার্তার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শরিফকে ধন্যবাদ জানান।

অধ্যাপক ইউনূস বাংলাদেশের বন্যার্তদের প্রতি পাকিস্তানের জনগণের সহানুভূতি ও সংহতি জানিয়ে বার্তা পাঠানোর জন্যও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে ধন্যবাদ জানান।

অধ্যাপক ইউনূস দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক এবং জনগণের মধ্যে সংযোগ জোরদার করারও আহ্বান জানান।

সার্ক প্রক্রিয়া পুনরুজ্জীবিত করার ওপর গুরুত্ব আরোপ করে ড, ইউনূস বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সম্পর্ক জোরদারে সার্ককে একটি শীর্ষ আঞ্চলিক ফোরাম হিসেবে পুনরুজ্জীবিত করতে তিনি অঙ্গিকারাবদ্ধ।

নিয়মিত সার্ক সম্মেলন আয়োজনের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি এবং যত দ্রুত সম্ভব সার্কের রাষ্ট্র ও সরকার প্রধানদের একটি সংক্ষিপ্ত বৈঠকের আয়োজনের ওপর জোর দেন।

শেহবাজ শরিফ বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেন।

তিনি দুই দেশের মধ্যে সম্পর্ক পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিপুল সম্ভাবনা রয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ঢাকা ও ইসলামাবাদের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের পরামর্শ এবং যৌথ অর্থনৈতিক কমিশনের মতো প্রক্রিয়া পুনরায় শুরু করার প্রয়োজনীয়তারও উপর জোর দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/