• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

সম্পত্তি বিরোধে ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি / ১১৮ Time View
Update : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

 

পৈতৃক ওয়ারিশী সম্পত্তি ও ক্রয়কৃত সম্পত্তি বিরোধে ভাই মামলা করেছে ভাইয়ের বিরুদ্ধে।

 

কিশোরগঞ্জ চীফ জুডিশিয়াল ম‍্যাজিষ্ট্রেটে আদালতে আজ মঙ্গলবার (২৭ আগষ্ট) ২০২৪ খ্রীঃ মোঃ জসিমউদ্দীন মাস্টার বাদী হয়ে মামলা দায়ের করেছে।

 

দায়েরকৃত মামলার বিবরণে জানা যায়, কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের যোগী খালী গ্রামের মৃত ছফির উদ্দিনের দুই ছেলে জসিম উদ্দিন মাস্টার ও মোঃ ফজলুল হক। তারা দুইজন সৎ ভাই। বাদী পৈতৃক ওয়ারিশী সূত্রে প্রাপ্ত হয় সাড়ে তিন শতাংশ এবং সৎ ভাই ফজলুল হকের নিকট থেকে ক্রয় করে মালিক হয় সাড়ে তিন শতাংশ।

 

বাদী ২৪/৮/২০২২ খ্রীঃ ৮৪৭৭ নং সাফ কাওলা দলিল মূলে মালিক হয়। কিন্তু এতদ পর্যন্ত জায়গার দখল বুঝিয়ে দিচ্ছেনা। দখল চাইলে উল্টা হুমকি দেয়।

 

সরজমিনে গিয়ে জানা যায়, বিবাদী ফজলুল হক জনৈক মোস্তফার নিকট জমি বন্ধক দিয়ে রাখছে। দখল চাইলে আরো বিভিন্ন ধরনের হুমকি সহ মারপিঠ করতে উদ‍্যত হয়।

জুডিশিয়াল ম‍্যাজিষ্ট্রেট ১নং আদালতে মামলা দায়ের করিলে আদালত মামলাটি তদন্তের জন‍্য কিশোরগঞ্জ পুলিশ ব‍্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে দায়িত্ব দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/