• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

সড়ক দুর্ঘটনায় রূপপুর পারমাণবিক প্রকল্পের শ্রমিক নিহত, আহত ২

মোঃ কাদের হাসান , পাবনা (ঈশ্বরদী) প্রতিনিধিঃ  / ১১৩ Time View
Update : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

পাবনার ঈশ্বরদীতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এক শ্রমিক নিহত হয়েছেন।

দুর্ঘটনায় আরও দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

 

আজ মঙ্গলবার সকালে উপজেলা সদরের পোষ্ট অফিস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

দুর্ঘটনায় নিহত শ্রমিক সাইফুল ইসলাম (৪৪)। তিনি লালপুর উপজেলার ভবানীপুর পশ্চিমপাড়া গ্রামের মকবুল হোসেনর ছেলে। প্রকল্পের রোইন ওয়ার্ল্ড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে তিনি কর্মরত ছিলেন।

 

আহতরা হলেন- লালপুর উপজেলার রামকান্তপু গ্রামের রাজন হোসেন (২২) এবং আসমাউল মোল্লা (৪৭)। প্রতিদিনের ন্যায় আজও তারা মোটরসাইকেলে রূপপুর প্রকল্পে কাজে যাচ্ছিলেন।

 

গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরক্ষণেই আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে লালপুর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা হন তারা । শহরের পোষ্ট অফিস মোড় এলাকায় বিপরীত দিক থেকে রাজশাহীমুখী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের থাকা তিনজন সড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলে সাইফুল ইসলামের মৃত্যু হয়। এতে ওই দুই আরোহী আহত হন।

 

ঈশ্বরদী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জুলহাস উদ্দিন বলেন, দুর্ঘটনার পরপরই খবর পেয়ে মরদেহ উদ্ধার এবং আহতদের চিকিৎসায় ঈশ্বরদী হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে সিনিয়র অফিসারের নির্দেশক্রমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/