এবি অপু, বিশেষ প্রতিনিধি ও ব্যুরো চিফ।
দাউদাউ করে জ্বলছে গাজী টায়ার কারখানার আগুন।
রাতভর চেষ্টা চালিয়েও নিয়ন্ত্রণে আসেনি গাজী টায়ার কারখানার আগুন
ফায়ার সার্ভিসের ১১ টি ইউনিটের চেষ্টার পরও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাজী টায়ার কারখানার আগুন।
রোববার (২৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে লাগা আগুনের লেলিহান শিখা এখনও দাউদাউ করে জ্বলছে। থেমে থেমে বিস্ফোরণে কেঁপে উঠছে আশপাশের এলাকা।
ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস। ডেমরা, কাঁচপুর, আদমজী ইপিজেড ও কাঞ্চন ফায়ার স্টেশন থেকে একে একে যোগ দেয় ১১টি ইউনিট।
স্থানীয়রা বলছেন, সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতারের পর থেকে কারখানাটিতে গণহারে লুটপাট চলে। লুট করতে গিয়ে শতাধিক মানুষ ভেতরে আটকাও পড়ে থাকার খবর পাওয়া যায়।
অন্যদিকে, ভবনটির ভেতরে থাকা স্বজনদের ফেরার অপেক্ষায় পরিবার পরিজনের আহাজারিতে ভারি হয়ে উঠে সমস্ত এলাকা।
১১টি ইউনিট একযোগে কাজ করেও আগুন সারারাতে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। অবকাঠামোগত ও ভেতরে থাকা টায়ার উৎপাদনের দাহ্য পদার্থের কারণে ব্যাপারটি জটিল হয়ে পড়েছে বলে জানায় দমকল কর্মকর্তারা।
আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসলে কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
https://slotbet.online/