• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন কর্মী সম্মেলন

মোঃ জাহিদুল ইসলাম শিহাব / ১৬৪ Time View
Update : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

মোঃ জাহিদুল ইসলাম শিহাব, সন্দ্বীপ, চট্টগ্রাম

“মানবতার সেবা,দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা”এই ভিশন কে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়ন কর্মী সম্মেলন (২৬ আগস্ট) সোমবার মগধরা স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

প্রোগ্রামের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা সেক্রেটারি মাওলানা আবু তাহের।

কর্মী সম্মেলন অনুষ্ঠানে মাওলানা মোহাম্মদ সবুর খাঁন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলার সম্মানিত আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ।

মোহাম্মদ শাহেদ খাঁন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা শাখার সদস্য মোহাম্মদ জাফর ইকবাল।সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসাইন। এছাড়া আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মগধরা ইউনিয়নের সহ-সভাপতি শরিফ মোহাম্মদ সাইফুল্লাহ,জামায়াতে ইসলামী মগধরা ০৬ নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ মহসিন, বাংলাদেশ প্রেসক্লাব সন্দ্বীপ শাখার যুগ্ম সম্পাদক রিদওয়ানুল বারী,
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মগধরা ইউনিয়নের কর্মী ও সকল স্তরের সমর্থকবৃন্দ।

অনুষ্ঠানে সর্বশেষ দোয়া পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা শাখার সদস্য মাওলানা মোস্তানছির বিল্লাহ রুকন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/