মোঃ আলামিন সরকার,
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি,
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের গাড়াদহ গ্ৰামের গ্ৰাহক সদস্য বিদ্যুৎ না পাওয়ায় অন্ধকারে দিন কাটাচ্ছেন।
আজ শনিবার ২৪ই (আগস্ট) সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির শাহজাদপুর জোনাল অফিসের আওতায় গাড়াদহ গ্ৰামের পল্লী বিদ্যুৎ সমিতির গ্ৰাহক ৫০কেভি ট্র্যান্সফরমার নষ্ট হওয়ায় তাঁহারা দীর্ঘ দশ দিন হলো অন্ধকারে দিন যাপন করছে।
এদিকে এবিষয়ে জানতে চাইলে শাহজাদপুরের পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (ওএন্ডএম) মোঃ ফিরোজ বলেন,গাড়াদহ গ্ৰামের ৩৬৭ বইয়ের প্রায় গ্ৰাহকবৃন্দ আবাসিক মিটার দিয়ে তাঁত পাওয়ার লুম চালান। এবং জন্যই অফিসের ৫০ কেভি ট্র্যান্সফরমার নষ্ট হয়। সে ক্ষেত্রের জন্য গ্ৰাহকবৃন্দ ৫০কেভির ট্রান্সফরমার মেরামত খরচ দিয়ে সহযোগিতা করে।পরিবতিতে আমরা অফিস কর্তৃপক্ষ উক্ত গ্ৰাহক সদস্যদের লোড বৃদ্ধির টাকা ক্যাশ শাখায় জমা দেওয়ার কথা বলা হয়। এবং আরো জানিয়ে দেওয়া হয় যে আমরা অফিস কর্তৃপক্ষ আপনাদের আরেকটি ২৫কেভি ট্রান্সফরমার দেওয়া হবে।
অপরদিকে তালগাছি অফিস ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন, আমি খুবই চেষ্টা করছি উক্ত গ্ৰাহক সদস্যদের বিদ্যুৎ সংযোগ চালু করার জন্য কিন্তু অফিস নিয়ম অনুযায়ী লোড বৃদ্ধির টাকা ক্যাশ শাখায় জমা দিয়ে বিদ্যুৎ সংযোগ চালু করতে হয়। এবং আমরা চেষ্টা করছি উক্ত গ্ৰাহক সদস্যরা দ্রুত বিদ্যুৎ সংযোগ পাবে।
এদিকে গ্ৰাহক মোঃ ছানোয়ার হোসেন বলেন, আমরা বিদ্যুৎতের জন্য আজ থেকে দশদিন হলো খুবই কষ্টে আছি পরিবার নিয়ে পাশাপাশি ছেলে মেয়েদের লেখাপড়ার বিষয়ে খুবই কষ্ট হচ্ছে। তাই আমরা যেনো দ্রুত বিদ্যুৎ সংযোগ পাই এটাই আমাদের পল্লী বিদ্যুৎ অফিস কর্তৃপক্ষের কাছে দাবি করছি।
https://slotbet.online/