খান মোঃ আতিকুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
মামলা সূত্রে ও ভিকটিম মারফত জানাযায়, ভিকটিম আবির (১৯) গত ২২ আগস্ট সকাল ০৮.৩০ ঘটিকার সময় টুটপাড়াস্থ বাসা থেকে বাহির হয়ে নর্দান বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দেয়। ক্লাস শেষে বেলা ১১ ঘটিকা সময় হরিণটানা থানাধীন জিরোপয়েন্ট এলাকায় তার বন্ধুদের সাথে যায় দুপুরে খাওয়ার জন্য। দুপুর আনুমানিক ১২.৩০ ঘটিকার সময় হরিণটানা থানাধীন খুলনা-যশোর বাইপাস মহাসড়ক সংলগ্ন নির্মানাধীন খুলনা জেলা কারাগারের সামনে পাঁকা রাস্তার উপর হতে অজ্ঞাত ৫/৬ জন আসামীরা আবির’কে অপহরণ করে নিয়ে যায়। আবির বাসায় না ফেরায় এবং ফোনেও তার সাথে কোনো যোগাযোগ করতে না পারায় খোজাখুজির একপর্যায়ে তার পিতা অপহরণের বিষয়টি জানতে পারে। আবিরের পিতা বাদী হয়ে হরিণটানা থানায় একটি অপহরন মামলা দায়ের করেন। যাহার মামলা নং-০৬, তারিখ-২২/০৮/২০২৪, ধারা-৩৬৪/৩৪।
কেএমপি’র হরিণটানা থানা পুলিশের একটি চৌকস টিম কর্তৃক ২৩ আগস্ট ২০২৪ খ্রিঃ বিকাল অনুমান ৫.১০ ঘটিকায় ফুলতলা থানাধীন ভূলোপাতা বিল এলাকায় অভিযান পরিচালনা করে অত্র মামলার ভিকটিম আবির (১৯)কে উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী হলো মোহাম্মদ আলী লস্কর(২২), পিতা-মোঃ মোতালেব আলী হোসেন, সাং-আচাভূয়া, থানা-দাকোপ, জেলা-খুলনা। গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করেলে স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।
https://slotbet.online/