• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

তাহিরপুরে যাদুকাটা নদীর পাড় কাটার মদদদাতা ওসি মাইন উদ্দিনের অপসারণের দাবিতে মানববন্ধন

সেলিম মাহবুব / ১২৫ Time View
Update : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

সেলিম মাহবুব:
সুনামগঞ্জের তাহিরপুর থানার ওসি মাইন উদ্দিনের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে ছাত্রজনতা। তাদের অভিযোগ থানার ওসি মাইন উদ্দিনের মদদে যাদুকাটা নদীতে রানু মেম্বার তার লোকজন নিয়ে নির্বিচারে নদীর পাড় কেটে বালু নিয়ে যায়। শনিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আজিজুর রহমান কাউসারের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিনের মদদে বাদাঘাট ইউপি সদস্য রানু মিয়া (রানু মেম্বার) প্রকাশ্যে পাড় কেটে বালু তোলায় অন্তত ২০ থেকে ২৫ টি গ্রামের মানুষ বসতবাড়ি হারানোর ঝুঁকিতে পড়েছেন। তাদের এমন কর্মকাণ্ডে ইতিমধ্যে নদীর পাড়ের অনেক বাড়িঘর বিলীন হয়ে গেছে। অসংখ্য বার থানা প্রশাসনকে অবগত করলেও ওসি পদক্ষেপ না নিয়ে উল্টো রানু মেম্বারের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে পাড় কাটায় সহযোগীতা করছেন। পাড় কাটার মূল হোতা রানু মেম্বার যাদুকাটা নদীর ইজারাদার রতন মিয়ার লোক বলেও অভিযোগ করেন তারা। ছাত্ররা দাবি করে বলেন, যাদুকাটা নদীর পাড় কাটার মদদ দাতা ওসি মাইন উদ্দিনকে দ্রুত অপসারণ করতে হবে। পাড় কাটার মূল হোতা রানু মেম্বারকে দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। এবং যাদুকাটা নদীর ইজারা বাতিল করতে হবে। তা নাহলে পাড় কাটার কারনে যাদুকাটা নদীর পাড়ের গ্রামগুলো বিলীন হয়ে যাবে। প্রশাসন ওসি মাইন উদ্দিন কে দ্রুত অপসারণ না করলে কটোর আন্দোলনের হুশিয়ার দেন ছাত্ররা। মানববন্ধন শেষে ছাত্ররা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন। এবিষয়ে যাদুকাটা নদীর ইজারাদার রতন মিয়া বলেন, অভিযুক্ত রানু মেম্বার আমার লোক না। রানু মেম্বার সহ এই পাড়ের কয়েকজন নেতা এর সাথে জড়িত। আমার লোকজন পাড় কাটায় বাধা দিতে গেলে তাদের উপর হামলা করে তারা। আমি সব সময় পাড় কাটার বিপক্ষে। এর আগে কয়েকবার উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসক বরাবর পাড় কাটার বিরুদ্ধে লিখিত অভিযোগও করেছি। যারা পাড় কাটার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হউক। তাহিরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন বলেন, আমি গতকালকে পাড় কাটা বন্ধ করতে নিষেধ দিয়ে এসেছি। যারা পাড় কাটে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে। পাড় কাটা বন্ধ হলে অনেকের স্বার্থে আঘাত আসবে। যাদের স্বার্থে আঘাত আসবে তারাই ছাত্রদের দিয়ে মানববন্ধন করিয়েছে।
সুনামগঞ্জ পুলিশ সুপার এম এন মোর্শেদ জানান, যাদুকাটায় নদীর পাড় কাটার সাথে আমাদের কোন পুলিশ সদস্যের সংশ্লিষ্টতা পাওয়া গেলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এসময় বক্তব্য রাখেন, উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবুল হাসনাত রাহুল, ছাত্র আনিসুর রহমান সাকিব, জাহিদ আল সুজন, সজিবুল ইসলাম, ওয়াহিদুজ্জামান আকাশ, মইনুল ইসলাম, নবাব সারুয়ার ইয়াহিয়া, তপু আহমেদ, আবুল হাসান খাইরুল, হুমায়ূন কবির, এমদাদুল হক, আবরার মুরাদ প্রমুখ।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/